বিরাটি: বিরাটিতে SFI-এর সভায় হামলা। ভাঙচুর করা হল মঞ্চ এবং চেয়ার। সভায় উপস্থিত সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ। আক্রান্তরা অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির দাবি, সভায় দেশবিরোধী স্লোগান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে স্থানীয়রা।
ভর সন্ধেয় SFI-এর সভায় হামলা! ছিঁড়ে দেওয়া হল মঞ্চের পিছনে থাকা ফ্লেক্স! ভাঙচুর করা হল প্লাস্টিকের চেয়ার এবং অন্য়ান্য় সরঞ্জাম! শুক্রবার সন্ধেয় এই ছবি দেখা গেল বিরাটিতে। আহত এক সিপিএম কর্মী বলছেন, ‘স্লোগান আমাদের পার্টি থেকে যেই দিতে আরম্ভ করল, ওটাতে ওরা বোধহয় খুব অস্বস্তি বোধ করল। তখনই দেখি চেয়ারগুলো উড়ে উড়ে আসছে। তখন আমি সরতে গেছি। সরার সুযোগটা পাইনি। অলরেডি ২-৩টে চেয়ার এসে পড়ে গেছে। মাথায় একটা চেয়ার লেগেছে।’
এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবাশিস চৌধুরী বলছেন, ‘অকথ্য ভাষায় বিজেপিকে গালিগালাজ করছে। রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছে। যেটা সিপিএম বরাবর করে থাকে। তাই শুধুমাত্র ওখানে বিজেপির লোক না, এলাকাবাসী সিপিএম-এর ওপর ক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের কর্মীদের ওপর মারধর করেছে এবং ৩ জন মহিলা কর্মী ও ৩ জন পুরুষ কর্মী আহত হয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় বিরাটির বণিক মোড়ে SFI-এর সভা ছিল। অভিযোগ, সভা শুরুর সময়ই সেখানে কয়েকজন হামলা চালায়। মাইক খুলে নেওয়া হয়। SFI এরপর মাইক ছাড়া সভা শুরু করতে গেলে, ফের হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা মঞ্চে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলে। আছড়ে আছড়ে ভাঙা হয় চেয়ার। সেখানে কয়েকজন পুলিশকর্মীকেও দেখা যায়।
SFI সদস্য়দের অভিযোগ, তাঁদের মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও, হামলাকারীদের আটকায়নি বলে অভিযোগ সভায় উপস্থিত SFI সমর্থকদের। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, ‘সিপিএম এর নাম এখানে উত্তর দমদমে কেউ শুনতে চায় না। সাধারণ মানুষ গিয়ে তাদের ওখানে বলেছে সভা না করতে। সেইজন্য তারা সাধারণ মানুষের ওপর চড়াও হয়েছে, সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। এইসমস্ত দেশবিরোধী কথাবার্তা উত্তর দমদমের লোকেরা শুনতে চায় না। তাই প্রতিবাদ করেছে।’
অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা চরমে। আসল অভিযুক্তদের বিরুদ্ধে কি পুলিশ ব্য়বস্থা নেবে?
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
