Kolkata Left Protest: কলকাতাতেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের। রানি রাসমনি রোড থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মিছিল বামেদের। মিছিলে সুজন চক্রবর্তী বলেন, “জ্ঞানেশ তাড়াও, ভোটার ফেরাও। এটা বাংলার মানুষের দাবি, সারা দেশের মানুষের দাবি।” এদিকে, আজ ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, তার আগেই উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর সংলগ্ন এলাকা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। রাস্তায় নেমে প্রতিবাদে সরব আপ নেতা ও কর্মীরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি আপ কর্মীদের। সৌরভ ভরদ্বাজ-সহ বেশ কয়েকজন আপ নেতা-কর্মী পাকড়াও। এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা ছিল, ৫ জনের বেশ জড়ো হওয়ায় গ্রেফতার, জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির যন্তরমন্তরে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ৭০০ জন। আপ নেতা, বিভিন্ন ছাত্র সংগঠনের ৭০০ জনকে আটক করল দিল্লি পুলিশ। দিল্লিতে AISA, SFI, NSUI ও অন্যান্য ছাত্র সংগঠনের বিক্ষোভ। দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে প্রতিবাদ আপের। প্রতিবাদে উত্তপ্ত রাজধানী দিল্লির যন্তর মন্তর সংলগ্ন এলাকা। প্রতিবাদে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী। দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের। আজ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে CJP । মুম্বইয়েও বিক্ষোভ ককরোচ জনতা পার্টির।
