Voice of Eastern India

Durga Puja: ৪৪ বছর ধরে ৩ কোটি ৩২ লক্ষের বেশি দুর্গা নাম লিখে রেকর্ড, ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে শ্যামলময় পাল


সনৎ ঝা, দার্জিলিং: দুর্গাপুজোর প্রস্তুতি যখন শেষ লগ্নে, তখনই শিলিগুড়ির দুর্গাবাড়িতে এল বিশেষ স্বীকৃতি। গত ৪৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে ‘দুর্গা’ নাম লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন হাকিমপাড়ার সত্তরোর্ধ্ব শ্যামলময় পাল। বৃহস্পতিবার বিকেলে দুর্গাবাড়িতে তাঁর হাতে রেকর্ডের মেডেল ও শংসাপত্র তুলে দেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের উত্তর-পূর্বাঞ্চলের জুরি মীনা গুপ্তা।

আরও পড়ুন: বক্সায় বাঘ ফেরার পর রাজাভাতখাওয়ায় কালচিনি পুলিশের নতুন আউট পোস্ট, ঘুচে গেল ১৪ কিলোমিটার দুর্গম পথের দূরত্ব

শ্যামলময় পালের বাড়িতে দীর্ঘদিন ধরেই নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হয়ে আসছে। পারিবারিক পুজো হলেও সময়ের সঙ্গে তা এলাকার মানুষের পুজোয় পরিণত হয়েছে। সেই থেকেই বাড়িটি স্থানীয়দের কাছে ‘দুর্গাবাড়ি’ নামে পরিচিত।

শ্যামলময়বাবু জানান, বাবা-মায়ের অনুরোধে ১৯৮২ সালে ডায়েরিতে ‘দুর্গা’ নাম লেখা শুরু করেন। প্রথম দিকে প্রতিদিন ডায়েরির দু’পাতায় মোট ১০০৮ বার দুর্গা নাম লিখতেন। পরে ভালো অনুভূতি হওয়ায় লেখার পরিমাণ বাড়িয়ে দিনে চার পাতা অর্থাৎ ২০১৬ বার নাম লেখা শুরু করেন। এরপর টানা ৪৪ বছর ধরে কোনও বিরতি ছাড়াই এই কাজ চালিয়ে গিয়েছেন তিনি।                         

বর্তমানে তাঁর কাছে রয়েছে দুর্গা নাম লেখা ১৩৬টি ডায়েরি। হিসেব অনুযায়ী, গত ৪৪ বছরে ৪২ হাজার ২৭৬ পাতায় মোট ৩ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার ৯০০ বার ‘দুর্গা’ নাম লেখা হয়েছে। এই কাজ করতে ১৬ হাজার ১২৮ দিনে প্রায় ২৬ হাজার ঘণ্টা সময় ব্যয় করেছেন তিনি। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১০০ থেকে ১০৫ মিনিট সময় দুর্গা নাম লেখায় দিয়েছেন।                         

আরও পড়ুন: কন্যার ভবিষ্যতের জন্য সঞ্চয়, মিলবে ৮ শতাংশের বেশি সুদও, আপনার সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সুকন্যা সমৃদ্ধি যোজনা?

এই দীর্ঘ সাধনা ও নথিভুক্ত তথ্য পর্যালোচনা করেই তাঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে এমন সম্মান পেয়ে দুর্গাবাড়িতে এখন খুশির আবহ।                         

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.