Voice of Eastern India

সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের


নয়া দিল্লি: সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের প্রশ্নের উত্তর দিতে এবার আরও ১৪ দিন সময় চাইছে এনসিপিআই। জানা গিয়েছে, লোকসভার সচিবালয়ে চিঠি পাঠিয়ে সময় চাইবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমে ৭ দিন, তারপর ৩ সপ্তাহ ও তারপর ১ মাস সময়সীমা চাওয়া হয়েছিল। আর এবার ফের ১৪ দিন সময় চাইছেন NCPI সাংসদরা।

আরও পড়ুন: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে ‘হামলা’, অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

শেষ বার যখন সময় বৃদ্ধি করা হয়েছিল, এই বাড়তি সময় শেষ হচ্ছে আজ। অর্থাৎ NCPI সাংসদদের উত্তর দেওয়ার শেষ দিন আজই। NCPI সাংসদদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগপত্রে NCPI সাংসদদের সাংসদ পদ খারিজের আর্জিও জানিয়েছিলেন তিনি। আর সেই ক্ষেত্রে প্রথমে তৃণমূল থেকে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিশ জারি করেন স্পিকার। তখন তাঁরা কিছুদিন সময় চান উত্তর দিতে। তারপর আবারও সময় চান তাঁরা। এমনকি তৃতীয় বারের সময়সীমা শেষ হচ্ছে আজ।

জানা যাচ্ছে, এই ২০ জন সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। তাঁরা চাইছেন, এই সময় আরও ১৪ দিন বৃদ্ধি করা হোক। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময় চাইছেন তাঁরা। অর্থাৎ, পুজোর পর জবাব দেবেন তাঁরা। NCPI সাংসদরা চিঠিতে লিখেছেন, তাঁরা কী জবাব দিতে চাইছেন, সেটা ইতিমধ্যেই নির্দিষ্ট হয়ে গিয়েছে। স্পিকারের কাছে একাধিক নথি জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর সঙ্গে তিনি যে সব অভিযোগ করেছেন, আইনি পরামর্শ নিয়ে সেই সব জবাব তৈরি হয়ে গিয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেই জবাব চূড়ান্ত করে জমা দিয়ে দেবেন স্পিকারের অফিসে। এই ভাবেই তাঁরা অনুরোধ করেছেন।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

তবে, এখানে দেখার তাঁদের এই আর্জি রাখা হয় কি না। তাঁরা চাইছেন পুজোর পর এই জবাব দিতে। ২০ জন সাংসদই চিঠি লিখেছেন স্পিকারকে। তাঁরা চাইছেন, ২২ অক্টোবর পর্যন্ত যদি তাঁদের সময় দেওয়া হয়, তাহলে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের জবাব দিয়ে দেবেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “জবাব দেওয়ার আজ শেষ দিন। চিঠিটা আজকের মধ্যেই মেল করতে হবে। ২ সপ্তাহ সময় চাইছি। ২২ তারিখ হবে। সুপ্রিম কোর্টে সময় আছে ২৭ তারিখ পর্যন্ত। তাহলে আরও ৫ দিন বাড়তি। সুতরাং আমরা স্পিকারের কাছে চিঠিটা কেন দেরি করে পাঠাচ্ছি, এই নিয়ে সমালোচনার কোনও সুযোগ নেই।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.