কলকাতা: পুজোয় বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে কলেজ স্কোয়ারে মিছিল করা হয় । ‘বইয়ের জন্য় হাঁটুন’ কর্মসূচির ডাক দেওয়া হয় । কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই বই হাতে বইপাড়ায় মিছিল করেন সাহিত্য়িক থেকে পড়ুয়া সকলেই । পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মুখ্য়মন্ত্রীর সভামঞ্চের কাছেই বসে RSS এর শাখা সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের বুক স্টল ।
বইয়ের জন্য় হাঁটো… বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল…
শিক্ষাবিদ পবিত্র সরকার বলছেন, ‘বইয়ের জন্য় মিছিল করতে হচ্ছে এটা লজ্জার ।’ পালাবদলের পর দুর্গাপুজোয় দিকে দিকে বামেদের বুকস্টলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । কলকাতা থেকে জেলা… কোথাও বুক স্টল ভাঙা হয়েছে… কোথাও বুক স্টল ভাঙতে বুলডোজার অবধি পৌঁছেছে ।
এরই প্রতিবাদে শনিবার কলেজ স্কোয়ারে ‘বইয়ের জন্য় হাঁটুন’ নামে এই মিছিলের আয়োজন করা হয় । সাহিত্য়িক থেকে আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ… পা মেলান অনেকেই । মিছিলে হাঁটেন বিমান বসু, সুজন চক্রবর্তীরা ।
প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার বলছেন, ‘বর্রর অশিক্ষিত লোকদের শিক্ষা দেওয়ার জন্য়ই এই মিছিল ।’ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু বলেছেন, ‘বই হচ্ছে খেটে খাওয়া মানুষের হাতিয়ার ।’
কলেজ স্কোয়ারে বিদ্য়াসাগরের মূর্তির নীচ থেকে শুরু হয় মিছিল । পুরো কলেজ স্কোয়ার প্রদক্ষিণ করে, শেষ হয় বিদ্য়াসাগরের মূর্তির কাছেই ।
মিছিলে ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা । একদিকে যখন দুর্গাপুজোয় বামেদের বুক স্টলে বাধা দেওয়ার অভিযোগে উঠেছে বিজেপির বিরুদ্ধে তখন পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দেখা গেল এই ছবি !
শুভেন্দু অধিকারীর সভামঞ্চের পাশেই, RSS এর শাখা সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের বুক স্টল… বিডিও অফিস সংলগ্ন ময়দানে শনিবার মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও” সভা । সেই সভাস্থলের বাইরেই বসে এই বুক স্টল ।
সব মিলিয়ে, বুকস্টল ইস্য়ুতে সরগরম রাজ্য়-রাজনীতি ।
Suvendu Adhikari | “মহম্মদ সেলিম.. এত বড় সাহস”, নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?
