Voice of Eastern India

Weather Update: ‘অর্ণবের’ পর ‘মুরাসু’ ! রবিবারেই ফের নামছে বৃষ্টি ? এই সব জেলায় জারি হলুদ সতর্কতা, বড় আপডেট আবহাওয়া দফতরের

অর্ণবের পর মুরাসু। আবার ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। তবে আবহবিদদের পূর্বাভাস, অর্ণবের মতো একইভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে হানা দেবে এই ঘূর্ণিঝড়। ২ মে সোমবার ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ক্রমশ শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে সিস্টেমটি। আগামী ২ নভেম্বর সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় নজর রাখছেন আবহবিদরা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য ওই নিম্নচাপের জেরে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। কিন্তু ঘূর্ণিঝরে পরিণত হলে এর প্রভাব বাংলাতেও পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে বেশি প্রভাব পড়বে।

অর্থাৎ নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ, তীব্রতা এবং উপকূলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরবর্তী বুলেটিনগুলির দিকে নজর রাখা জরুরি।

আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

১ নভেম্বর, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

১ নভেম্বর, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গেও রবিবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গেও রবিবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার - এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।

২ এবং ৩ নভেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে না। হাওয়া অফিস কোনও সতর্কতা জারি করেনি। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Published at : 31 Oct 2026 11:20 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Source link

Leave A Reply

Your email address will not be published.