Voice of Eastern India

West Bengal News Live : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের


কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ। জল্পনার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বর প্রকাশিত হচ্ছে না ভোটার তালিকা, গতকালই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে। 

গড়ফার হালতুতে শিউড়ে ওঠা নির্মমতা। যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও করল অভিযুক্তরা। ৫ জনকে পাকড়াও করা হয়েছে, তার মধ্যে ২ জন নাবালক। অভিযোগ, এদের থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ওই যুবক। যুবকের দাবি, টাকা ফেরত দেওয়ার পরও তার উপর অত্যাচার করা হত। মারধরের দিন তাঁকে জোর করে পেট্রোল খাইয়ে দেওয়ার অভিযোগ। এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। 

মুদির দোকান থেকে ‘তোলাবাজি’, উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। দুষ্কৃতীদের টাকা না দেওয়ায় দোকানমালিক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপর চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের ‘মারধর’। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ । এলাকায় দাপট দেখাচ্ছে স্থানীয় তোলাবাজ দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়দের। 

ফের তোলাবাজির অভিযোগ, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ। বাসন্তীতে হাসপাতাল মোড়ে একাধিক দোকানে ভাঙচুর। দোকানে ভাঙচুরের পাশাপাশি লুঠপাটেরও অভিযোগ। ১৫০-২০০ দুষ্কৃতী মুখ ঢেকে হামলা চালায়, অভিযোগ ব্যবসায়ীদের। বাসন্তীর কাঁঠালবেড়িয়া পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটনা। দাবিমতো তোলা না দেওয়ায় ভাঙচুর, দাবি দোকানদারদের। আটক ৫, জমি নিয়ে বিবাদ, তোলাবাজির ঘটনা নেই, দাবি পুলিশের।

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয়া ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন। ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.