Voice of Eastern India

Kunal Ghosh: “যার অবস্থান ED-র চিঠির ওপর ভিত্তি করে বদলায়…”, Madan Mitra-কে কটাক্ষ কুণাল ঘোষের


ABP Ananda LIVE : “যার অবস্থান ED এর চিঠির ওপর ভিত্তি করে বদলায়, তার কথার বাড়তি গুরুত্ব আছে বলে আমি মনে করি না”, মদন মিত্রকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। প্রসঙ্গত, সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের। “টাটার বিকল্প হিসাবে বড় ইন্ডাস্ট্রি দরকার, অশোক লেল্যান্ড বড় নাম। সেই সময় সিঙ্গুর আন্দোলন সারা বিশ্বে জমি আন্দোলনের মডেল হয়ে গিয়েছিল। আমার মনে হয়, রাজভবনে শেষ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে এসেছিলেন। তৃণমূল টাটাদের তাড়ায়নি, টাটারাই সিদ্ধান্ত নিয়েছিল চলে যাওয়ার। আমার মনে হয়, সেই সময় সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল। সেই সময় সামগ্রিকভাবে আমাদের দলের মূল্যায়নে ভুল ছিল”, বললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের।

আরও খবর…

মুদির দোকান থেকে ‘তোলাবাজি’, উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়

মুদির দোকান থেকে ‘তোলাবাজি’, উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। দুষ্কৃতীদের টাকা না দেওয়ায় দোকানমালিক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপর চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের ‘মারধর’। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ । এলাকায় দাপট দেখাচ্ছে স্থানীয় তোলাবাজ দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়দের। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.