Voice of Eastern India

CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “পুলিশের হাত খুলে দিয়েছি..”


কলকাতা: রায়গঞ্জে নাবালিকাকে, গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্তকে করা হল এনকাউন্টার। এই নিয়ে গত ৬ মাসে,  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই নিয়ে মোট ৪ টি এনকাউন্টারের ঘটনা হল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

আরও পড়ুন, কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

 রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘..একটা হচ্ছে ধর্ষণ খুনের ক্ষেত্রে, ড্রাগপাচার, নেশাসামগ্রী পাচারের ক্ষেত্রে আর বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীর ক্ষেত্রে, এক্ষেত্রে জিরো টলারেন্স।আর কোথাও কোনও ধর্মী অনুষ্ঠানে, কেউ যদি পাথর ছোঁড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে বলেছি। আমার সময়কালে, কোনও পুজোতে, কোনও শোভাযাত্রায়, এখনও পর্যন্ত এই ধরণের ঘটনা ঘটানোর, সাহস কেউ পাননি।’

তিনি বলেন, ‘ধর্ষণ, খুন বা মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশের হাত খুলে দিয়েছি। ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ছাড়” দেওয়ার কথা বলেন তিনি। ‘দিমাগি নকশালরা এখনও চিমটি কাটছে। তাদের সঙ্গে আরশোলা, ছারপোকারাও রয়েছে। এদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে’, দিঘায় পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। 

যদিও পরে আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টারের প্রসঙ্গ উঠতেই তিনি পাল্টা সাংবাদিকদের বলেন, ‘আমার তো জানা নেই। এনকাউন্টার কেন হয়েছে ? এরপরেই তিনি বলেন, পুলিশকে মারতে এলে, রসগোল্লা খাওয়াবে নাকি ? পুলিশকে আক্রমণ করতে এসেছে, বাঁচার তো তারও অধিকার আছে। বন্দুক আর অস্ত্র কি পকেটে রাখার জন্য নাকি ? পুলিশকে আক্রমণ করেছে, পুলিশ যা করার তাই করেছে।’

রায়গঞ্জে নাবালিকাকে, গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত দিলীপ রায়কে করা হল এনকাউন্টার। পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি, বিহার সীমান্ত দিয়ে সে পালানোর চেষ্টা করছিল, পুলিশ তাঁকে ধাওয়া করে ছুটতে থাকে। সেইসময় পুলিশকে দেখতে পেয়েই এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে বলে অভিযোগ রয়েছে পুলিশের তরফ থেকে। এরপরেই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এরপরেই ঘটনাস্থলে আহত হয়ে পড়ে। এবং তাঁকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যালে।সেখানে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, এই নিয়ে গত ৬ মাসে মোট ৪ টি এনকাউন্টারের ঘটনা হল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.