Voice of Eastern India

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও


রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে ধৃত অভিযুক্তকে গুলি, নিহত যুবক। 

কালীপুজোয় শব্দবাজির দাপট। কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি। কখন থামবে শব্দদূষণ? ঘুমোতে পারছি না, কলকাতা পুলিশকে ট্যাগ করে পোস্ট রূপার…পরে ডিলিট।  

বাজি পোড়ানো নিয়ে আজব তত্ত্ব বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর। 

শব্দ-দানবের তাণ্ডব। কলকাতার একাধিক হাসপাতাল ঘুরলেন সবুজ মঞ্চের সদস্যরা। 

দীপাবলির আলোয় সেজেছে শহর। উত্তর থেকে দক্ষিণে শক্তির আরাধনা। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরী, বেলুড় মঠে কালী বন্দনা। 

দীপান্বিতা অমাবস্যায় মহাশক্তির উপাসনা। তারাপীঠে যজ্ঞ। নৈহাটিতে বড়মা বন্দনা। শান্তিপুরে বামাকালির আরাধনা। সতীপীঠ কঙ্কালিতলা থেকে ত্রিপুরা সুন্দরী, নিষ্ঠাভরে অর্চনা। 

লেক কালীবাড়ি থেকে ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালীবাড়ি। যজ্ঞ থেকে মঙ্গলারতি-মন্ত্রোচ্চারণ। বিশেষ ভোগের আয়োজন। কালীপুজোয় মহা ধুমধাম। 

অশুভ শক্তির বিনাশের প্রার্থনা। দেশজুড়ে দীপাবলি উদযাপন। শ্রীনগর থেকে অযোধ্যা। আলোয় সাজল রামমন্দির। রাজস্থানে সীমান্তে জ্বলল প্রদীপ। 

আলোক আনন্দ সম্মান। মায়ের পঞ্চরূপ তুলে ধরে সেরা যাদবপুর অ্যাসোসিয়েশন।  বিষয়ভাবনায় নজর কাড়ল লেক রোড পঞ্চকালী। শোলার নজরকাড়া মণ্ডপ সেবক সঙ্ঘের। 

আমহার্স্ট স্ট্রিট, ঝামাপুকুর সর্বজনীন থেকে নারায়ণতলা যুবক সঙ্ঘ। দক্ষিণ দমদম মিত্র সঙ্ঘ থেকে জয়তু সঙ্ঘ। আলোক আনন্দ সম্মান পেল একের পর এক নজরকাড়া পুজো। 

আলোক আনন্দ সম্মান। এবিপি আনন্দর সেরার শিরোপা পেল দমদম নিউ ইস্টবেঙ্গল ক্লাব থেকে নব রবীন সঙ্ঘ, ভারতীয় স্পোর্টিং ক্লাব। 

কালীপুজোর দিনও টার্গেট বুক স্টল। মধ্যমগ্রাম থেকে হাবড়া…ফের বামেদের বুক স্টল ভাঙচুরে অভিযুক্ত বিজেপি। নিজেরা করে বিজেপিকে বদনামের চেষ্টা, পাল্টা রাজু বন্দ্যোপাধ্যায়। 

দীপাবলিতে রাজধানীতে ফের মাত্রাছাড়া বায়ুদূষণ! দিল্লির ২৪টি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স গুরুতর পর্যায়ে পৌঁছেছে। ৩২টি এলাকার বায়ু-সূচকের মাণ অত্যন্ত খারাপ। 

অভিষেকের জন্মদিনে কালীঘাটে ধুন্ধুমার। বিজেপির অভিযোগে গ্রেফতার যুব নেতা-সহ মমতা তৃণমূলের ৩ কর্মী। পুলিশের উপর হামলায় জোড়া স্বতঃপ্রণোদিত মামলা। অভিষেকের অভিযোগেও FIR. 

কালীঘাটকাণ্ডে অভিষেককে কটাক্ষ দিলীপের। 

দীপাবলিতে BSF ক্যাম্পে দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 

আগের সরকার BSF-এর সঙ্গে যে আচরণ করেছে, তার জন্য ক্ষমা চাইছি। ফের মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল জমানা। আইন বদলেও সীমান্ত সামলাতে পারছেন না, কটাক্ষ মমতার তৃণমূলের। 

আগামী বছর থেকে চালু হচ্ছে সীমা-মিত্র সম্মান। দীপাবলি উপলক্ষে হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মিষ্টিমুখ করালেন জওয়ানদের। গেলেন ভারত-বাংলাদেশ সীমান্তে। 

নন্দীগ্রাম থানার কালীপুজোয় মুখ্যমন্ত্রী। পুলিশ আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বালুরঘাটে বাজি পোড়ালেন সুকান্ত। জলপাইগুড়ির দেবী চৌধুরানির মন্দিরে শঙ্কর। 

বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে দিমাগি নকশালরা। ফের আক্রমণে প্রধানমন্ত্রী। মাও-সমস্যা নিয়ে নাম না করে কংগ্রেস-আমলকে নিশানা। 

নাগেরবাজারে ডাক্তারের রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। আত্মহত্যার দাবি হস্টেল কর্তৃপক্ষের। মানতে নারাজ পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছি, মৃত্যুর আগে একাধিক পোস্ট ঘিরে রহস্য। 

কালীপুজোর সন্ধেয় বেলেঘাটায় ভয়াবহ আগুন। বাজি থেকে অগ্নিকাণ্ড, দাবি স্থানীয়দের। বালুরঘাটে সোফার গোডাউনে বিধ্বংসী আগুন। 

দিওয়ালির আনন্দে মেতে তারকারাও। হামলার হুমকির মধ্যেও বুলেটপ্রুফ কার্টের বাইরে বেরিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অমিতাভ বচ্চনের। 

অনুরাগীদের দীপাবলী-উপহার ভিকি-ক্যাটরিনার। সোশাল মিডিয়ায় প্রথমবার প্রকাশ্যে আনলেন ছেলে বিহানের ছবি। 

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ে মৃত্যু বাঁকুড়ার চারজনের, নিখোঁজ ১। মৃতদের দেহ ফিরল বাড়িতে। এলাকায় শোকের ছায়া। 

ভোটে ভরাডুবি। ইজরায়েলে গদিচ্যুত নেতানিয়াহু। বিরোধী নেতা আইজেনকোটকে নতুন সরকার গড়ার দায়িত্ব প্রেসিডেন্টের। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ৬ সপ্তাহ সময়। মঙ্গলবার শপথ। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.