Voice of Eastern India

Abhishek Banerjee | "বাড়ির সামনে অবৈধ কাঠামো তৈরি করে রেখেছেন…", অভিষেককে নিশানা Agnimitra Paul-র


<p>ABP Ananda LIVE : বাড়ির গেটে বুলডোজার, কাটা গেল লোহার গেট, ভাঙা পড়ল সেন্ট্রি কিয়স্ক। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত ই-মেল, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের আইনজীবীর। নিজের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশনের উল্লেখ করে কমিশনকে ই-মেল। কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি করা হচ্ছে, চলছে হামলা, আশঙ্কাপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রতীক-যুদ্ধের হলফনামার নথি ছিনিয়ে নেওয়ার আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নথি নষ্ট বা বিকৃত করারও আশঙ্কাপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবীর। আগামী ২০ নভেম্বর মমতা তৃণমূল কংগ্রেসের নথি জমা দেওয়ার শেষ দিন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে নথি জমা দিয়ে দিয়েছেন। অভিষেকের নিরাপত্তা মামলা অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি হয়ে গিয়েছে। কিন্তু রায়দান এখনও স্থগিত। এদিন মামলার সওয়াল-জবাব চলাকালীন অভিষেকের আইনজীবীর কাছে তালিকা চাইলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানির মাঝে বিচারপতি বলেন, "কোন কোন বিচারক তৃণমূলের, কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন।" পাশাপাশি, সওয়াল-জবাবের মাঝে ‘নিরাপত্তা-রিভিউ না হওয়া পর্যন্ত’ অভিষেককে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানান তাঁর আইনজীবী। তাঁর কথায়, "এই মামলা বিচারাধীন। মামলার শুনানির আগেই বাড়ির বাইরে পুলিশের কিয়স্ক সরানো হয়েছে। যেভাবে আক্রমণ চলছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রয়োজন।" পাল্টা কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হয়? প্রশ্ন করে আদালত। ১২ মে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়, জানান রাজ্য সরকারের আইনজীবী। অভিষেকের আশঙ্কা নিয়ে কেন রিভিউ করলেন না জয়েন্ট কমিশনার সিকিওরিটি? প্রশ্ন বিচারপতির।</p>
Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.