Voice of Eastern India

প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা CID-র, কালীঘাটের বাড়িতে ঢুকতেই অভিষেককে নোটিস


সন্দীপ সরকার, কলকাতা : প্রায় ৩ ঘণ্টা পর নোটিস পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল সিআইডি-র আধিকারিকদের। আজ সিআইডি টিমের আসা এবং তাদের অপেক্ষা করানো নিয়ে নিজের মতো করে ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষমেশ সেই নোটিস দেওয়া হল অভিষেককে। বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ সিআইডির টিম আসে অভিষেকের কালীঘাটের বাড়িতে। তারপর থেকে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অপেক্ষায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন বাড়িতে ফেরেন। তাঁকে নিজের হাতে সই করে সেই কপি রিসিভ করতে হবে, এমনই মনোভাব নিয়েছে সিআইডি। আগের দিনও একই মনোভাব ছিল তাদের। এদিনও যতক্ষণ না তিনি বাড়িতে ফিরেছেন তাঁর জন্য ঠায় অপেক্ষায় ছিলেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকার পর নোটিস তুলে দেওয়া হয় তাঁর দফতরের কর্মী বলে পরিচয় দেওয়া একজনের হাতে। রিসিভ করে সিআইডি অফিসারদের হাতে তা তুলে দিলে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডির আসা থেকে তাদের অপেক্ষা, নোটিস তুলে দেওয়া গোটা প্রক্রিয়াটা করা হয়েছে ভিডিওগ্রাফি।

ফের CID-র নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হল FIR। কর্তৃত্ব হারানো কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের সামনে এখন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ।

সই জালিয়াতির পর ভোট প্রচারে উস্কানি। আরও এক মামলায় CID-র স্ক্য়ানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মামলায় জেরার ২৪ ঘণ্টা কাটার আগে, আরেক মামলায় তাঁর বাড়িতে পৌঁছল CID। অন্য়দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও FIR হল জামিন অযোগ্য-সহ একাধিক ধারায়। সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে’ পৌঁছায় CID. শুক্রবার কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়িতে নোটিস দিতে পৌঁছন CID-র তদন্তকারীরা।

সই-জালিয়াতিকাণ্ডে মঙ্গলবার, কালীঘাটের পার্টি অফিসে তল্লাশি, বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর, রবিবার, ফের তাঁকে তলব করা হয়েছে। তার আগে শুক্রবার, ভোটপ্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছাল CID। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকায়, অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন CID-র অফিসাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী বলেন, “অভিষেকদা দিদির বাড়ির মিটিংয়ে আছেন। ওঁদেরকে বলেছি আমরা রিসিভ করলে হবে? ওঁরা বলেছে একটু কথা বলে ওঁরা অফিশিয়াল জানাচ্ছে। জানালে তারপর আমরা নিয়ে নেব।” এরপর সেখানেই অপেক্ষা করে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ঢুকলে তাঁর অফিসের কর্মী পরিচয় দেওয়া একজনের হাতে তুলে দেওয়া হয় নোটিস।

কী বলেছিলেন অভিষেক ?

ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।” 

এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্য়াক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে। পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID. 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.