Dilip Ghosh: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
রঞ্জিত সাউ, কলকাতা: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদের নামে শুক্রবার ধর্মতলায় তাণ্ডবের ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সোমবারই সেই পথেই মিছিল করেছিল বিজেপি। এবার মঙ্গলবার নিটকাণ্ডে প্রতিবাদের নামে তাণ্ডব, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ প্রতিবাদে পথে নামল রাষ্ট্রবাদী (ABVP Rally) ছাত্র-শিক্ষক সংগঠন।
শুক্রবারের মিছিলের স্থল ধর্মতলাতেই প্রাথমিকভাবে হাওড়া ও শিয়ালদা থেকে প্রতিবাদ মিছিল এসে জড়ো হয় ABVP, BSM, শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। এই মিছিলের হয়েই সওয়াল করেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে গোটা দেশবাসীর ‘ককরোচ পার্টির’ বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।
আরও পড়ুন:- গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
তাঁকে বলতে শোনা যায় ‘সমগ্র দেশবাসীর এই যে ককরোচ পার্টি এবং তাদের সঙ্গী সাথী যারা দেশবিরোধী আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা কালো ব্যাচ করেছেন বিরোধীতা করেছেন। সারাদিন জুড়ে বিরোধীতা হয়েছে। এরা ভেবেছে এরা যা ইচ্ছে করতে পারে, সেটাই গণতন্ত্র! এটা চলতে পারেনা। দেশের বেশিরভাগ জনতা এদের বিপক্ষে আছে। সেই মতটা প্রকাশের দরকার আছে।’
পাশাপাশি দিলীপ ঘোষের আরও দাবি, ‘যারা পড়ুয়াদের নাচাচ্ছিল। পড়ুয়ারা বুঝতে পেরেছেন। পরে তারা সরে এসেছেন। তাদের আন্দোলন ছিল ওয়ান পয়েন্ট, ঠিক আছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন , ছাত্রদের স্বার্থ সর্বপ্রথম। যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। এরকম বারবার চেষ্টা হয়েছে বিফল হয়েছে , এবারেও হল। কিন্তু এই ধরনের মানুষদের চিনে রাখা উচিত! এরা যাতে সমাজে কোন জায়গা না পায়।’
তবে সরকারের তরফে সিজেপির আন্দোলনে যে সকল ছাত্র যুবদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, সেই এফআইআর তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দিলীপের মতে কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্মতলাকাণ্ডে কড়া পদক্ষেপ নেওয়াটা যুক্তিযুক্তই ছিল। ‘সরকার তো শান্তি চাইবেই। ওরা রোজ কিছু করবে আর সরকার তার পেছনে লেগে থাকবে? সরকারের তো নিজস্ব কাজ আছে। তবে এটাও ঠিক এই ধরনের অব্যবস্থা তৈরি করবে, বিশৃঙ্খলা যারা তৈরি করবে আইনশৃঙ্খলার প্রশ্ন উঠবে তাদের বিরুদ্ধেও সরকার পদক্ষেপ নেবে। না হলে কাউকে না কাউকে সামনে নিয়ে এসে এই ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হবে, যেটা কলকাতায় হয়েছিল।’ মত দিলীপের।
