একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী সঞ্জয় সিংহলের দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য নিয়েই এই অভিযোগ।
জানা গিয়েছে, ভোটপ্রচারের সময় DJ বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্য জনমনে উত্তেজনা ছড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই কারণেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID । সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED । মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে CID। অর্থাৎ পরপর তিনদিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে। সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করেন CID অফিসাররা।
ডিজে-মন্তব্য নিয়ে মামলা এর আগেও
তারপর শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় CID.ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে। পরে তদন্তভার নেয় রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID. সেই মামলাতেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। আবারও ওই ডিজে-মন্তব্য নিয়েই দায়ের হল আরও একটি মামলা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও FIR
উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) বিরুদ্ধেও FIR দায়ের হয়। অভিযোগকারী তুষারকান্তি দাসের দাবি, চলতি বছরের ৯ মার্চ কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে এক সভায় দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন যা জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
আরও পড়ুন : অভিষেকের বাড়ির ‘তালা ভেঙে সার্চ’ ! ভেতরে কী কী করল পুলিশ? কী জানালেন অভিষেক?
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
