Voice of Eastern India

Gold Recover : এতো সোনা ! সব্যসাচী দত্ত কী ‘স্বর্ণভাণ্ডারের’ মালিক ? কত কোটির গোল্ড উদ্ধার হয়েছে ?


কলকাতা : সুজিত বসু, উদয়ন গুহ, দিলীপ মণ্ডল ও উজ্জ্বল বিশ্বাস। এখনও পর্যন্ত তৃণমূল জমানার এই ৪ বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও! তার মধ্য়ে অন্য়তম হলেন সব্য়সাচী দত্ত। প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র ও প্রাক্তন চেয়ারম্য়ানও ছিলেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ! সব্যসাচীকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর সম্পত্তি। পুলিশ সূত্রে খবর, তাঁর একাধিক ঠিকানায় হানা দিয়ে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। মিলেছে ৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও। মিলেছে একটা জয়েন্ট অ্যাকাউন্টের খোঁজও। সেখানে করা ফিক্সড ডিপোজিট ও ক্যাশ মিলিয়ে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার খোঁজ মিলেছে তাঁর কাছে। হদিশ মিলেছে প্রচুর সোনাও।                

কত কোটির সোনা উদ্ধার ?    

গত কয়েকদিন ধরেই সব্য়সাচী দত্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি শুরু করে বিধাননগর নর্থ থানার পুলিশ! আর এই তল্লাশিতে সব্যসাচী দত্তর কোটি কোটি টাকা ও প্রচুর সোনার হদিশ মিলেছে বলে বুধবার বিধাননগর মহকুমা আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রায় সাড়ে তিন কেজি সোনার হদিশ মিলেছে। যার মধ্যে কিছু মিলেছে রাজারহাটের ফ্ল্যাটে এবং বাকি রয়েছে ব্যাঙ্কের লকারে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৫০ কেজি সোনা কেনার নথি পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। সেই বিপুল পরিমাণ সোনা কোথায় আছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে প্রশ্ন উঠেছে  এত সোনা কথা থেকে এলো? কীভাবে করলেন এই ‘সোনার ভাণ্ডার’?

আরও পড়ুন – ২৫০ কোটি টাকার স্ক্যাম ! কীভাবে হয়েছিল আমফান দুর্নীতি ? সবটা ফাঁস করলেন বিজেপি নেতা ববি              

বুধবার শুনানির সময় সরকারি আইনজীবী বলেন, ধৃতের কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে, তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা এখনও বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজির টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। তিনি বলেন, সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁকে আরও জেরা করা প্রয়োজন। তাই ধৃতকে ফের ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হোক। তবে এর বিরোধিতা করেন সব্য়সাচী দত্তর আইনজীবী।        

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.