Weather Update: হলুদ-কমলা সতর্কতা ১৫ জেলায়, রাতেই তুমুল ঝড়-বৃষ্টি ? দিনভর ভ্যাপসা গরম শেষে এল IMD-র বড় আপডেট
কলকাতা: দুপুরে ছিল ভ্যাপসা গরম, বিকেল হতেই আকাশ মেঘলা, দিচ্ছে হাওয়া। রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৪ তারিখ অবধি দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , কোচবিহার, মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। আইএমডি সূত্রে বারংবার সতর্ক করা হচ্ছে যে, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সময় কোনওভাবেই যেনও খোলা মাঠ, বৈদ্যুতিক খুঁটি, কিংবা কোনও জলাশয়ের সংস্পর্শে কেউ না থাকে, সকলেই যেন নিরাপদ আশ্রয়ে থাকে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
