Voice of Eastern India

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর


শিবাশিস মৌলিক ও সুমন ঘড়াই: সামনেই বর্ষার মরশুম। আর, পাহাড়ের পরিস্থিতির কথা ভেবে, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় তৈরি রাখা হচ্ছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম। পাশাপাশি, গতবছর দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে দুর্যোগের প্রসঙ্গ টেনে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন  মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

গতবছরের অক্টোবর। মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে তছনছ হয়ে গেছিল উত্তরবঙ্গ। ছারখার হয়ে গেছিল বহু জীবন। সেই সময় দুর্গাপুজোর কার্নিভালে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতি ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। এবার রাজ্য়ে সরকার বদলেছে। আর বর্ষার আগেই পাহাড় নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী ১০ দিনের মধ্য়ে বিপর্যয় মোকাবিলা-র প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন। সেখানে তিনি আমদের NDRF এবং অন্য়ান্য় সেন্ট্রাল ও স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন। আমি ৩ জন বিধায়ককে পরামর্শ দিয়েছি, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান, ট্য়ুরিস্ট শেল্টার এবং আমাদের হাসপাতালগুলো আপনারা ভিজিট করুন। যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে স্বাস্থ্য় ক্ষেত্রে, চিকিৎসক থেকে শুরু করে, সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে, স্বাস্থ্য় সংক্রান্ত আধুনিক সরঞ্জাম যেগুলো আমরা এখনই দিয়ে দিতে পারি, ১৫ দিনের মধ্য়ে, তার জন্য় তালিকা তৈরি করে তারা, জেলাশাসকের মাধ্য়মে স্বাস্থ্য় দফতরে পাঠাবেন। সেটাও আমরা করব। গত বছরের প্রসঙ্গ টেনে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন মুখ্য়মন্ত্রী।

 মুখ্য়মন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, গতবারে পুরো প্রশাসন রেড রোডে ছিল। কার্নিভালে। তাদের যেতে ৪৮ ঘণ্টা লেগেছে। ঠিক আছে। তখনকার মুখ্য়মন্ত্রী কার্নিভালে তিনি অংশ নেবেন ঠিক করেছিলেন। আমরা দেখেছি, পাহাড়ের প্রতি অবহেলা। মুখ্য় সচিব, স্বরাষ্ট্র সচিব, DGP সবাই রেড রোডে ফেস্টিভ্য়ালে অংশগ্রহণ করেছেন।  এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয়, এটা দেখা আমাদের কর্তব্য়। সেই জন্য় বিপর্যয় মোকাবিলা সেক্রেটারি এখনই যাবেন এবং প্রস্তুতি নেবেন। গতবছরের প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের যে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছিল, শুক্রবারের বৈঠক থেকে তাদের বাড়ি তৈরিতে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী   শুভেন্দু অধিকারী বলেন, আমাদের গতবারে যে বিপর্যয় হয়েছিল তাতে ১০০টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল বা তারা আশ্রয়হীন হয়ে এখনও তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্য়ে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন কিন্তু বিগত সরকার অর্থ দেননি। ১০টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তের উদ্যোগে কিছু CSR কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তাঁর ব্যক্তিগত উদ্যোগে। বাকি ৯০টা বাড়ির জন্য আমরা আজকে ৩ লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। ‘কালিম্পঙে একটি মেডিক্য়াল কলেজ তৈরির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.