ABP Ananda LIVE :মুখ্যমন্ত্রীর ‘আল্টিমেটাম’, হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। উস্কানি ও হুমকি মামলায় AJUP বিধায়ককে তলব । ৩ AJUP নেতাকে গ্রেফতারের পর এবার হুমায়ুনকে তলব । নওদার AJUP বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে নোটিস পুলিশের। হুমায়ুনকে তলব রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশের। ৩ জুলাই শক্তিপুর থানা ও ৪ জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিস।
একের পর এক কর্মিসভা থেকে পরপর উস্কানিমূলক মন্তব্য। এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে জোড়া FIR-এর ভিত্তিতে আম জনতা উন্নয়ন পার্টির ২ নেতা-সহ এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কাশীপুরের সভায় হুমায়ুন কবীরের করা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার উদ্যোক্তা ও কাশীপুরের AJUP অঞ্চল সভাপতি গোলাম মোস্তাফাকে গ্রেফতার করল পুলিশ। সেইসঙ্গে রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে AJUP কর্মী আমিনুল হককেও। এই ব্যক্তিই কাশীপুরের সভার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন।
