Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা ‘কালীঘাট-তৃণমূল’-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
কলকাতা: হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা ‘কালীঘাট-তৃণমূল’- (Kalighat TMC)এর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ। দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্য। ‘কাউকেই কোন বাড়তি সুবিধা নয়, তালিকা মেনেই শুনানি হবে’, জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
দলীয় অ্যাকাউন্টে লেনদেন ফের চালু করতে আদালতের দরজায় কড়া নেড়েছেন মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির। গত ১৬ জুন, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখা অরূপ বিশ্বাসের তরফে একটি চিঠি রিসিভ করে। তৃণমূল আমলের মন্ত্রী ও বিধায়ক নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান।
‘ঋতব্রত-তৃণমূল’-এর তরফেও বিধাননগর পুলিশের সাইবার থানায় HDFC ব্যাঙ্কের ৩টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে যায় ‘কালীঘাট-তৃণমূল’ ।
এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-তৃণমূলকে কড়া বার্তা দিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘যাঁরা অভিযোগ করছেন, তাঁরা স্পষ্ট করে বলুন, ভোটের সময় তৃণমূলের অ্যাকাউন্ট থেকে তাঁদের কাছে টাকা গেছে না যায়নি? বিতর্কিত টাকা হলে তা ফিরিয়ে দিন।’
এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কারণে অরূপ বিশ্বাসকে শোকজ করেছে কালীঘাট তৃণমূল। জবাবও দিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
