Voice of Eastern India

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন…


কালীঘাট বনাম ঋতব্রত-তৃণমূলের লড়াই গড়াল এবার দিল্লিতে। কালই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে ঋতব্রতরা। আমরাই আসল তৃণমূল দাবি করে দরবার। 

কার হাতে নিয়ন্ত্রণ? দরজা খুললে ৮০জন বিধায়কের মধ্যে বিদ্রোহী হবে ৭৭জনই, দাবি ঋতব্রতদের। মামলা থেকে বাঁচতেই একজোট, শীঘ্রই ভাঙবে, পাল্টা কুণাল। 

ধর্মতলায় একুশে সমাবেশের জন্য ২ তৃণমূলকেই পুলিশের না। সমন পেয়ে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল। রাস্তা আটকে মাপজোপ করায় এফআইআর। 

গ্রেফতারের পরে স্বামীকে কোর্টে তুলল NIA. শ্রীরামপুর থানায় হাজিরা এড়িয়ে 
নগর দায়রা কোর্টেই হাজির অপরূপা। পুলিশকে ধাক্কা মারায় দায়ের FIR.

পলাশিতে পার্টি অফিসের সামনেই বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র। দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা।

অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আর্জি খারিজ। ২০২১-এ শান্তিনিকেতনে ইট-ভাটায় হামলার অভিযোগ। কেষ্টর নির্দেশেই ৩০ লক্ষ টাকা লুঠের অভিযোগ। 

ডিসেম্বরেই একের পর এক পুরভোটের সম্ভাবনা। অবসরের পরের দিনই নতুন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা। দায়িত্বভার নিলেন রাজীবা সিন্হার কাছ থেকে।

অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি দশ লক্ষ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। বিকেলের মধ্যে বাকিরাও পেয়ে যাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। (শুভেনদু সট – আমরা কাউকে বাদ দেব না। 

লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২ কোটির তথ্য যাচাই। বাদ পড়েছে ২৬ লক্ষ। 

মহিলাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে ফের তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 

মেলেনি রক্ষাকবচ। এবার DJ মামলায় আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ বিধাননগর আদালতের। পরীক্ষার সময় থাকবেন বিশেষজ্ঞ, CID আধিকারিকরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ে বেনিয়মের অভিযোগ। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত হিসেবে নাম PA সুমিত রায়, জাহাঙ্গির, দিলীপ মণ্ডলের।     

পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বললেন, চলবে না আমরা-ওরা।

‘পুষ্পা’র ফলতায় ফের দুর্নীতির হদিশ। আবাস যোজনায় আসল নামের বদলে একাধিক অক্ষর। ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা। দেড় কোটির প্রতারণা, পিছনে জাহাঙ্গির, দাবি বিজেপি বিধায়কের।      

NIA তল্লাশির সময় বিক্ষোভ, পুলিশকে ধাক্কা, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে FIR. শ্রীরামপুর থানায় তলব। সময় পেরোলেও এখনও আসেননি প্রাক্তন তৃণমূল সাংসদ।

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার। এবার পদও খোয়ালেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পুরসভায় এমপি ল্যাড বিভাগের আধিকারিক পদ থেকে সাসপেন্ড। নির্দেশ পুর প্রশাসকের। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.