কলকাতায় ফিরেই গিয়েছিলেন হাসপাতালে, চিকিৎসা শেষে বেরিয়ে গেলেন অভিষেক, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তারপর কলকাতায় ফিরেই এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তাঁকে দেখতে সেখানে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম
কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এই বেসরকারি হাসপাতালে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহার হাকিম । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হবে এই হাসপাতলেই, জানা গিয়েছে এমনই । আজ সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাওয়ার পথে তাঁকে ডিম, ইট ছোঁড়া হয় । ওই কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন অভিষেক । তারপর তাঁকে সেখান থেকে বের করে নিয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
অবশেষে রাত ৮ টা নাগাদ ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষর পর উদ্বেগজনক কিছু পাননি চিকিৎসকরা । তাই তাঁকে ছেড়ে দেওয়া হয় । যদিও এই প্রসঙ্গে অভিযোগও করেছেন তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “আমরা এখান থেকে শিফট করছি । এখানে ট্রিটমেন্ট হচ্ছে না ।” জানা গিয়েছে, সোনারপুর থেকে পুলিশি প্রহরায় যখন বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন ফিরহাদ হাকিম । আর তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা । পৌঁছে যান বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে ।
আরও পড়ুন: “অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?” দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা
২০২৬ সালের নির্বাচনের ফল প্রকাশের প্রায় ২৬ দিন পর এই প্রথম কোনও কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোনারপুরের পর তাঁর কর্মসূচি ছিল বেলেঘাটাতেও । যদিও হঠাৎই সেই কর্মসূচি বদলে আগেই কুণাল ঘোষের বাড়িতে ঘুরে আসেন অভিষেক । তারপর বাড়ি ফিরে সিআইডির নোটিশ নেন তিনি । তারপর তিনি যান সোনারপুর ।
