Voice of Eastern India

বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী


বারুইপুর: মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে শুরু হয়ে গেল স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। সূত্রের খবর, শনিবার নতুন পুলিশ (West Bengal Police) ফাঁড়ির উদ্বোধন করতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।                     

আরও পড়ুন: বর্তমান সরকারের আমলে ‘বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস’ খোলা শুধুই সময়ের অপেক্ষা?

৩ দিনের ব্যবধানে ২ ছবি। অস্থায়ী পুলিশ (West Bengal Police) ক্যাম্পে ভাঙচুর হয়েছিল আগেই। অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর এবার সেখানে শুরু হল স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “নির্যাতিতার পরিবার একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা ডিজিপি ও হোম সেক্রেটারিকে বলেছি আউটপোস্ট তৈরি করতে হবে।”                     

মঙ্গলবার বারুইপুরে গিয়ে, নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি নিহতের পরিবারের কথা রাখার আশ্বাস দেন। তিনি বলেন, “প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে চালু করতে হবে। আমি যখন নিহতর পরিবারের সঙ্গে দেখা করতে আসব, তখন আউটপোস্টের উদ্বোধন হবে। আমরা এখানে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো যথাযথভাবে আমরা দেখব।”                     

আরও পড়ুন: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

আর সেই কাজই এবার শুরু হয়ে গেল বৃহস্পতিবার সকাল থেকে। এলাকার একটি বহুতলের ২টি তলা জুড়ে তৈরি হচ্ছে স্থায়ী ফাঁড়ি। বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বাড়ির বাইরে বেরিয়েছিল ক্লাস সিক্সের নাবালিকা। কিন্তু আর ফেরা হয়নি। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ (West Bengal Police) ক্যাম্প। বৃহস্পতিবারও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তাণ্ডবের ছবি স্পষ্ট। সব জানলার কাচ ভাঙা। গ্য়াসের উনুনে এখনও বসানো কড়াই। ঘটনার সময় হয়তো রান্না বসিয়েছিলেন পুলিশ (West Bengal Police)কর্মীরা। সূত্রের খবর, শনিবার নতুন পুলিশ (West Bengal Police) ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।                     

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.