Voice of Eastern India

Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই ‘ঋতব্রত তৃণমূলে’ যাওয়ার ‘মরিয়া চেষ্টা’, বিপাকে পড়েই এত আয়োজন ?


কলকাতা : ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও ‘ঋতব্রত-তৃণমূল’ দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? 

আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য় সচেতক, উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষ। ছেলে পুলিশ হেফাজতে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ-ক্ষোভের পাহাড়। লটারিকাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে, শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত-তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ঋতব্রত-তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান। 

‘ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে’ – নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

এখন নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? গ্রেফতারির আশঙ্কাতেই কি তিনি ‘ঋতব্রত-তৃণমূল’-এর দ্বারস্থ হন? অনুব্রত মণ্ডল-জ্য়োতিপ্রিয় মল্লিকের মতো জামিনে থাকা নেতা এখন ‘ঋতব্রত-তৃণমূল’-এ। অনেকেরই দাবি, ‘ঋতব্রত-তৃণমূল’ বিজেপি ঘনিষ্ঠ, তাই গ্রেফতারি এড়াতেই এখন অনেকেই ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিচ্ছেন। নির্মল ঘোষও কি সেই চেষ্টা করেছিলেন? 

তৃণমূলের ভোটে ভরাডুবি রাজ্য় রাজনীতিতে বড় চমক ছিল। বিধানসভা ভোটে বিজেপির ডবল সেঞ্চুরি হাঁকানও ছিল চমকপ্রদ বিষয়। হারার সঙ্গে সঙ্গেই তৃণমূলের খানখান হয়ে যাওয়াও রাজ্য়বাসীর কাছে বিস্ময়ের ছিল। আর তারপর থেকে, কে কোন স্বার্থে কোন শিবিরে যাচ্ছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, কি পাচ্ছে না, পেলে কী শর্ত, তা নিয়েও জল্পনা-কল্পনা তুঙ্গে। ছেলের গ্রেফতারির পর রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 

শনিবার ১১ জুলাই আচমকাই তপসিয়ায় ‘ঋতব্রত-তৃণমূলের’ বৈঠকে পৌঁছে যান তিনি। ঢোকার আগে বলেন, ‘বৈঠকে নয়, জাভেদ খানের সঙ্গে দেখা করতে এসেছি।’ বৈঠকের শেষে বলেন, ‘বিরোধী দলনেতার সঙ্গে তাঁর কথা হয়েছে।’ এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি তাঁর সঙ্গে নির্মল ঘোষের কোনও কথা হয়নি। এই গোটা প্রসঙ্গে ‘ঋতব্রত-তৃণমূলের’ তরফে সন্দীপন সাহা বলছেন, ‘নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি। এই মিটিংয়ে আসার জন্য আমরা তাঁকে আহ্বান জানাইনি। উনি নিজেই এসেছেন। তাই এর দায় আমরা নিচ্ছি না। আমরা দেখেছি উনি এসেছেন। এসে গিয়েছেন, তাঁকে তো বের করে দেওয়া যায় না। কিন্তু আমরা ওনাকে এই মিটিংয়ে আসার জন্য আহ্বান জানাইনি। কীভাবে এসেছেন, কেন এসেছেন, উনিই বলতে পারবেন। আমরা ওনার আসার দায় নিচ্ছি না।’ 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.