Voice of Eastern India

Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও


ABP Ananda LIVE :২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায়, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে লটারি টিকিটের কোটি টাকা জালিয়াতি, তোলাবাজি-সহ একাধিক মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। প্রাক্তন বিধায়ক-পুত্রের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে, এদিন ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার পথে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁকে লক্ষ্য করে ডিমবৃষ্টি করা হয়। 

 “অভিষেককে ‘সাইড’ করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..”, মত ঋতব্রতপন্থী অনেক নেতার

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলে অভিষেক-বিরোধী স্বরের ছড়াছড়ি দেখেছে রাজ্য রাজনীতি। আর, ‘কালীঘাট-তৃণমূল’-এর প্রদীপ যখন টিমটিম করে জ্বলছে, তখন অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ‘ঋতব্রত-তৃণমূল’-এর পথে পা বাড়ানো ‘কালীঘাট-তৃণমূল’-এর একদা বর্ষীয়ান নেতারা তো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে আলাদা করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন। ঋতব্রতপন্থী অনেক নেতারই আবার মত, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘সাইড’ করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.