Voice of Eastern India

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস


ABP Ananda LIVE : ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস। তাতে সাড়া দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক। বিচারপতি বললেন, “পুলিশের নোটিসে সাড়া দিন। তদন্তে সহযোগিতা করবেন বলেই রক্ষাকবচ দেওয়া হয়েছিল।”

 

শর্তসাপেক্ষে কাল ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?

‘কালীঘাট তৃণমূল’-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। শর্তসাপেক্ষে কাল ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলের অনুমতি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল। রুট বদল করে ‘কালীঘাট তৃণমূল’-কে মিছিলের অনুমতি হাইকোর্টের। ‘সম্পূর্ণ বন্ধ করা যাবে না রাস্তা, একদিক দিয়ে যেন গাড়ি চলে’। সর্বাধিক ১ হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিল, নির্দেশ হাইকোর্টের। ‘ব্যবহার করা যাবে না লাউড স্পিকার, ব্যবহার করতে হবে হ্যান্ড মাইক’। শব্দবিধি মেনে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলে হাইকোর্টের অনুমতি । পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় হাইকোর্টের যায় ‘কালীঘাট-তৃণমূল’। ‘আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে’। ‘কোচবিহারে মিছিল করতে বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল’। ‘অনুমতি দিয়েছিল হাইকোর্ট’, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.