Voice of Eastern India

Abhishek Banerjee : ‘যে কথাগুলো বেছে বেছে লিক করছে…’ ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বিবৃতি দিতে চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন অমিত শাহ। বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সংসদ চালাতে দেবেন কিনা, এবার বিরোধীদের ঠিক করতে হবে’ । আর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই, নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

এই ইস্যুতে ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে শাণিত মন্তব্য করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ‘আজকে NEET-এর আলোচনা শেষ হয়েছে প্রায় ১০-১২ দিন হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? যে কথাগুলো বেছে বেছে লিক করছে সংসদে এসে বলুন।’  

যন্তর মন্তরে জেন জি-র আন্দোলনে লাঠিচার্জ, পেলেট গান চালানো নিয়ে বুধবারও উত্তাল রইল সংসদ। দিল্লি পুলিশকে এই নির্দেশ কি অমিত শাহ দিয়েছিলেন?  কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশনে আসছেন না? গত কয়েকদিন ধরে লাগাতার এই প্রশ্ন তুলে, অমিত শাহর বিবৃতি দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা। বুধবারও তার অন্য়থা হল না। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ২৪ ঘণ্টা সংসদে থেকে তিনি বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে তৈরি।

এদিন অমিত শাহকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, অমিত শাহের কল্পনার কথা শুনতে আমরা আগ্রহী নই। ওঁ র সঙ্গে আলোচনা বা ওঁর বক্তৃতায় আমাদের আগ্রহ নেই।  

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়না, তৃণমূল থেকে দলছুট, NCPI-এর ২০ জন সাংসদের সদস্য়পদ বাতিল এবং লোকসভায় আসন বিন্য়াসের পুরনো ব্য়বস্থা ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে, বুধবার, অধ্য়ক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন। এ বিষয়ে এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিষেক জানান , ‘হয় তাদেরকে NCPI স্বীকৃতি দিয়ে দিন। স্বীকৃতিও দিচ্ছেন না, আপনি (অধ্যক্ষ) স্বীকৃতি দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে-সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি (অধ্যক্ষ) স্বীকৃতি দিচ্ছেন না আর আপনি (অধ্যক্ষ) আমাদের সময় থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন।’

গত জুলাই মাসে, ওম বিড়লার সঙ্গে দেখা করে, NCPI-এর ২০ জন সাংসদের আলাদা বসার ব্য়বস্থা ও তাঁদের স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার।  

 

                                                              

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.