Voice of Eastern India

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি, রাতভর তাণ্ডব! অবস্থানে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ


কলকাতা: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) জন্মদিনেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে হুলুস্থুল। একেবারে প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ বাঁধে অভিষেকের বাড়ির সামনে। সাংসদের কালীঘাটের বাড়ির সামনে, তাঁর অনুগামীদের সঙ্গে বিজেপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ হয় রাতভর। আহত হন অন্তত ৭ জন। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা বাড়ির সামনে অবস্থানে বসেন মমতা-তৃণমূলের সাংসদ ।  

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট। অভিষেকের বাড়ির সামনে জমায়েত বন্ধ করতে নোটিস পুলিশের। ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বা়ড়ির সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এর আগে বিজেপি ও মমতা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। অভিষেকের ব্যানার, ছবি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। দফায় দফায় উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান।

কালীঘাটের বাড়িতে ধুন্ধুমার, সংঘর্ষে জখম দুপক্ষের একাধিক। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি, মারামারি বাঁধে। পুলিশের সামনেই পাথর ছোড়ার অভিযোগে সরব অভিষেক। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি অভিষেকের। গভীর রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। সকাল পর্যন্ত প্রতিবাদ অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক বলেছেন, “আজ পরিকল্পিতভাবে এরা হত্যা করার জন্য এসেছিল । হামলা করে অফিস ভেঙে আমাকে প্রাণে মারার চক্রান্ত, পুলিশকেও মেরেছে। কারও চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। এত বড় বড় পাথর-আধলা ইট ছুড়ে মেরেছে । পুরোটা পুলিশের সামনে হয়েছে। এটা আমার উপরে প্রথম আক্রমণ নয়। সোনারপুর থেকে শুরু করে ১৯ জুন আমার ওপর হামলা চালিয়েছিল । আমায় বন্দুক নিয়ে খুন করতে গিয়েছিল। আমাদের কর্মীরা হাতেনাতে ধরেছিল। আমরা অভিযোগ জানিয়েছি, কোনও ব্যবস্থা পুলিশ নেয়নি ।”

তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের পুলিশের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফেসবুক পোস্টে প্রশ্ন তুললেন একটি গাড়ি নিয়ে। রাজ্য পুলিশের DG এবং IG-কে মেল পাঠিয়ে বিধায়ক শামিম আহমেদ অভিযোগ করেছেন, তাঁকে ফাঁসানোর উচ্চপদস্থ পুলিশকর্তা ব্যবহার করেন, এমন একটি গাড়িতে করে পার্টি অফিসে টাকা রেখে দেওয়া হয়। এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি ডায়মন্ডহারবার জেলা পুলিশের।  

আরও পড়ুন: ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.