Voice of Eastern India

Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda


Abhishek Banerjee PA Sumit Roy News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সন্ধে ৬টার পর ভবানীভবন থেকে বেরোলেন সুমিত রায়। গতকালের পর আজ ফের সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র । শালবনির জমি দুর্নীতি মামলায় ফের অভিষেকের PA-কে জিজ্ঞাসাবাদ। সকাল ৯.৪৯: ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। কাল ডেবরায় চাকরির নামে প্রতারণা মামলায় ফের তাঁকে CID তলব করেছে। 

এদিকে, হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলকর্মী বিরজু কেওতকে গ্রেফতার করেছিল পুলিশ। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার গাড়িতে কাদা লেপে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমার গাড়িতে বিজেপির লোকেরা ইট মেরেছে, অভিযোগ মমতার।   

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.