Voice of Eastern India

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী


কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী। এখানেই প্রশ্ন উঠছে, এরপর কী করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? পশ্চিমবঙ্গে জোট করার জন্য় কংগ্রেসকে অনুরোধ করবেন? না কি যে দল থেকে তাঁর রাজনৈতিক-জন্ম সেই কংগ্রেসেই ফিরে যেতে পারেন? তিনি সরাসরিই প্রস্তাব দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কংগ্রেসে ফিরে আসার জন্য।

সংখ্য়াগরিষ্ঠ সাংসদ-বিধায়ক এখন অন্য় দলে কিংবা অন্য় শিবিরে! নিজের তৈরি দলের নামও নেই, দলের প্রতীকও এখন কাছে নেই! এই পরিস্থিতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনে এখন কী বিকল্প খোলা আছে? শুধু ‘INDI’ জোটেই থাকবেন? পশ্চিমবঙ্গে জোট করার জন্য় কংগ্রেসকে অনুরোধ করবেন? না কি যে দল থেকে তাঁর রাজনৈতিক-জন্ম সেই কংগ্রেসেই ফিরে যেতে পারেন? এইসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, তখন তাঁর উদ্দেশে কৌশলী ও ইঙ্গিতপূর্ণ প্রস্তাব রাখলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহুযুগ ধরে কট্টর মমতা-বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। তিনি বলেন, ‘আমার বক্তব্য দিল্লির হাইকমান্ডের কাছেও এবং মমতা ব্যানার্জির কাছেও, অত ঝামেলা না করে সরাসরি আপনি কংগ্রেসে যোগ দিন। আর আপনার কারা বোঝা, তাদের আপনি চেনেন। আপনার দলের কে ব্যাগেজ আপনি জানেন, আপনার দলের খোকাবাবুকে আপনি জানেন, সব ঝঞ্ঝাট হঠিয়ে দিয়ে, আপনি মমতা ব্যানার্জি সরাসরি কংগ্রেস দলে যোগ দিন। দরকার হলে কংগ্রেসের নেতৃত্ব নিন আপনি বাংলায়।’

কী করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময় কখনও রাহুল গান্ধীকে, কখনও কংগ্রেসকে আক্রমণ, কটাক্ষ, ব্য়াঙ্গ-বিদ্রুপ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়রা। প্রাক্তন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, ‘অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়।লাটসাহেবের জমিদারদের সব ঘরের ছেলেমেয়েরা। যারা গরিবি বলে কিছু জানে না।’

কিন্তু তখন-এখনের মধ্য়ে বিস্তর ফারাক! তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভরা সংসার! আর এখন চারদিক ছারখার! তাহলে কি ভরসা সেই গান্ধী পরিবার? প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলছেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনেই কংগ্রেস করব, অসুবিধা কি আছে?++ আগামী নির্বাচন থেকেই, উপনির্বাচন থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাক।’

অধীর চৌধুরীর এই প্রস্তাবের মধ্য়ে কি বিশেষ রাজনৈতিক কৌশল আছে? রাহুল গান্ধীর প্রতি বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়ালার্জি সামনে এসেছে। সেই রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসে কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ফিরতে পারেন? অধীর চৌধুরী আরও বলেন, ‘আজ যদি আপনি জিততেন, তাহলে বলতেন, আমি একা পারি বিজেপিকে হঠাতে। সবাই আমার পিছনে এস। আজ আপনি বুঝে গেছেন যে রাহুল গান্ধী ছাড়া ভারতবর্ষে বিজেপিকে কেউ দমন করতে পারবে না, ক্ষমতাচ্য়ুত করতে পারবে না।’

এরপর কী হবে? কী করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘যেটা হতে চলেছে পশ্চিমবঙ্গে, দেওয়ালে লেখা হবে নিশ্চিত থাকুন, বামফ্রন্ট মনোনীত, সিপিএম ও জাতীয় কংগ্রেস সমর্থিত ড. মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ভোট দিন। বিজেপির সবথেকে বড় লক্ষ্মী পেঁচার নাম মমতা ব্য়ানার্জি।’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.