Voice of Eastern India

Agnimitra Paul | "এখন আর ওনার ড্রামা কেউ নিচ্ছে না…", Kunal Ghosh-কে খোঁচা Agnimitra-এর


<p>ABP Ananda LIVE : শনিবার দুপুরে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভায় যাওয়ার পথে জিটি রোডে উত্তরপাড়া শখের বাজার এলাকায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কুণালের গাড়ি ঘিরে কালো পতাকা হাতে চলে বিক্ষোভ। ছোড়া হয় ডিম, শাবল দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। আঘাত লাগে কুণালেরও। বেলেঘাটার বিধায়কের অভিযোগ, "বিজেপির পতাকা নিয়ে হামলা চালানো হয়েছে। গাড়ি থেকে টেনে বের করার চেষ্টাও চলে।" পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন কুণাল। তাঁর দাবি, "এত বড় ঘটনার পরও সেখানে কোনও পুলিশ ছিল না।" এরপরেই উত্তরপাড়া থেকে সরাসরি কলকাতার উদ্দেশে রওনা দেন কুণাল। সোজা চলে যান রাজ্য পুলিশের দফতর ভবানী ভবনে। কিন্তু সেখানে পৌঁছলেও ঢুকতে দেওয়া হয়নি কুণালকে।</p>
Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.