Voice of Eastern India

Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?


কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো অগস্ট মাসের ১৭ তারিখ থেকেই টাকা দেওয়া শুরু করেছে সরকার। রাজ্যের সব ‘যোগ্য’ মহিলাদেরই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু কোনও মহিলার অন্নপূর্ণা যোজনার এই আবেদন যদি বাতিল হয়ে থাকে, তাহলে তিনি কী করবেন? কী বলছে সরকার?

আরও পড়ুন: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্পষ্ট করে বলা হয়েছে কোনও ব্যক্তির অন্নপূর্ণা যোজনার আবেদন যদি নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে তাঁকে দেখতে হবে কোন কারণে তাঁর আবেদন গৃহীত হয়নি। যদি দেখা যায় কোনও বৈধ কারণে তাঁর আবেদন গৃহীত হয়নি, তাহলে কিন্তু ওই মহিলা পুনরায় আবেদন করলেও তাঁর আবেদন গৃহীত হবে না। কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, “যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই আমরা টাকা দেব। এই ক্ষেত্রে আমরা কমিটেড।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।” অর্থাৎ, যোগ্য হওয়ার পরও কোনও মহিলার আবেদন যদি নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি পুনরায় আবেদন করতে পারবেন। আর এই অভিযোগ পোর্টালের মাধ্যমেই এই আবেদন করতে পারবেন তিনি।

ওই মহিলাকে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর সেখানে ‘অবজেকশন ও ক্লেম’ অপশনে গিয়ে ‘ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট’-এ যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর আগে থেকেই ফিলআপ হয়ে থাকবে। তার নীচে যিনি আবেদন করছেন, তাঁর বাড়ির ঠিকানাও লেখা থাকবে।

এর নীচে পরিবারের সব সদস্যের নাম থাকবে। যাঁর আবেদন বাতিল হয়েছে তাঁর নামে সিলেক্ট করতে হবে। তারপর নীচে পুনরায় আবেদন করার কারণ লিখতে হবে। সেখানে দুটো অপশন রয়েছে। প্রথম, আবেদন করার সময় কেউ যদি ফর্মে কোনও ভুল তথ্য দিয়ে থাকে, সেটা। আর দ্বিতীয়, ভুল করে যদি আবেদন ‘নামঞ্জুর’ হয়ে থাকে, সেটা। এর নিচে মন্তব্য করার একটা জায়গা রয়েছে। সেখানে সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে এই বিষয়ে মন্তব্য করতে হবে। তার ঠিক নিচে রয়েছে এই আবেদন করার পিছনে ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করার জায়গা। তারপর এই আবেদন সাবমিট করে দিতে হবে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.