Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা: জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকতে দেরি হওয়ায় ও পুনরায় ভেরিফিকেশন করার কথা বলায় অনেকেই ভেবেছিলেন যে আর টাকা পাবেন না কেউ। এই সামাজিক প্রকল্প নিয়ে নানারকম বিভ্রান্তি মূলক পোস্টও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু গত বুধবার, অর্থাৎ ১২ আগস্ট সাংবাদিক বৈঠক করে এই প্রকল্প নিয়ে মানুষের বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের মনে তৈরি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠক করে কবে টাকা ঢুকবে, কোন কোন ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে, অভিযোগ জানানোর পোর্টাল সহ কারা কারা একেবারেই পাবেন না অন্নপূর্ণার অর্থ, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৭ অগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে আসবে টাকা। পাশাপাশি যোগ্য প্রাপকরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই যোজনার টাকা পেয়ে যাবেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘১৭ তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন’,’আমাদের সংকল্পপত্রেই আছে, যোগ্য দিদি, বোন, মায়েরা টাকা পাবেন।’ ‘এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।’ ‘প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা মিলবে অন্নপূর্ণা যোজনার।’ এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন, যারা আগে সরকারের কোনও প্রকল্পের টাকা পেতেন, যেমন বিধবা ভাতা, দিব্বাঙ্গ ভাতা সহ আরও প্রকল্প, তাঁরা কী অন্নপূর্ণার টাকা পাবেন? মানুষের এই প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
একসঙ্গে সরকারের ২ টো ভাতার টাকা পাবেন ?
শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার (Annapurna Yojana) ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান। তিনি বলেন, ”এক্ষেত্রে আমরা ২ নিয়ম শিথিল করছি। যারা দিব্বাঙ্গ ভাতা পান, তাঁরা দুটো ভাতা পাবেন। ১৫০০ টাকা যেটা অগাস্ট মাস থেকে হবে সেটা পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন। আর PM কিষান সম্মান নিধির ক্ষেত্রেও এক নিয়ম। আমরা এই দুটো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম।” অর্থাৎ যে সকল মহিলার এই দুই ক্ষেত্রে আগে থেকেই ভাতা পাচ্ছিলেন, তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন।
আগে যারা ৩০০০ এর কম ভাতা পেতেন, তাঁদের ক্ষেত্রে কী নিয়ম ? কত টাকা পাবেন ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩০০০ টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান, ১৫০০ টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১০০০ টাকা, তাদেরকে ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। এই ধরণের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা ৩০০০ টাকার কম পান, তাদের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে।”
https://www.youtube.com/watch?v=-_5-R8kAnMA
