Voice of Eastern India

Anubrata Mondal: “বীরভূম জেলায় প্রতিদিন সাড়ে ৩ কোটি টাকা…”, বড় তথ্য ফাঁস অনুব্রতর! | ABP Ananda


Anubrata Mondal: “এই সরকার ভাল কাজ করছে। পুলিশ ভাল কাজ করছে। আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। আমাকে টানলে আমি ছাড়ব না এবার। আমি তাঁদের নামে মানহানির মামলা করব”, কাকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল? 
এদিকে, বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশের আবেদন মঞ্জুর আদালতের। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা ও সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটিরও বেশি! পাথর ব্যবসায়ীর পরপর ঠিকানায় হানা পুলিশের। সিউড়ির অট্টালিকা, দেউচার প্রাসাদ, বিরাট বাগানবাড়ি থেকে সুবিশাল পার্কিং লট। বালি, পাথরের রাজস্ব লুঠের টাকাতেই সাম্রাজ্য? রাজস্ব ফাঁকি দিতে DCR-এ কম দেখানো হত লরির সংখ্যা ও পাথরের পরিমাণ! তৈরি থাকত ডুপ্লিকেট DCR-ও । কোটি কোটি টাকা ক্ষতি রাজ্যের, অনুমান পুলিশের।  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.