Voice of Eastern India

Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda


ABP Ananda LIVE : আরব সাগরে ৩ হাজার কোটি টাকার মাদক উদ্ধার। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক। মাদক পাচারে জড়িত সন্দেহে ৫ জন পাক নাগরিককে পাকড়াও করা হয়েছে। লাক্ষাদ্বীপের পশ্চিম এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ৫ পাক নাগরিককে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের উৎসে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

 

আরও পড়ুন –

গঙ্গা ভাঙনে মালদা ডিভিশনে রেল পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা। ভাঙনের জেরে সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে ট্রেন চলাচল ব্যাহত। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যে ট্রেন লাইনে ভাঙন। ভাঙনের জেরে মোট ১২টি ট্রেন বাতিল। হাওড়া থেকে আজ ছাড়ছে না সাহেবগঞ্জ এক্সপ্রেস। বাতিল বারহাড়োয়া-সাহেবগঞ্জ ও সাহেবগঞ্জ-বারহাড়োয়া প্যাসেঞ্জার। ওই লাইনে যাতায়াতকারী ৯টি MEMU বাতিল। ভাঙনের জেরে ঘুরপথে চলবে গয়া-হাওড়া, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস। ঘুরপথে চলবে কাঠগোদাম থেকে হাওড়ামুখী বাঘ এক্সপ্রেস।

জম্মুর কাঠুয়ায় CISF ক্যাম্পে গুলি, ৪ জওয়ানের মৃত্যু। CISF-এর হেড কনস্টেবলের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ। ক্যাম্পেই জওয়ানদের মধ্যে গুলির লড়াই, ৪জনের মত্যু। বাসোহলির মাশকায় সেওয়া বিদ্যুৎ প্রকল্পে CISF ক্যাম্প। বচসা চলাকালীন হঠাৎ গুলি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টের মৃত্যু। কেন সহকর্মীদের গুলি? বিভাগীয় তদন্তের নির্দেশ CISF-র: সূত্র ।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.