Voice of Eastern India

Arjun Singh-Koustav Bagchi: TMC ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে অর্জুন সিং, ক্ষুব্ধ কৌস্তভ বাগচী


সমীরণ পাল, ব্যারাকপুর: তৃণমূল ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গেলেন অর্জুন সিং (Arjun Singh)। কয়েক ঘণ্টা পরে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন অব্যাহত। এই আবহে জল্পনা বাড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন পদত্যাগী চেয়ারম্যানের বাড়িতে যান নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তার কয়েক ঘণ্টা পরেই ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অর্জুন ও উত্তম দাসকে। যা দেখে আবার বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ছেড়ে বেড়িয়ে গেলেন ব্যারাকপুরের বিধায়ক। 

রবিবারই ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে একটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানেও অর্জুন সিংহর সঙ্গে দেখা যায় দলত্যাগী তৃণমূল নেতা উত্তম দাসকে। একই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীও। তবে উত্তম দাসকে দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে কৌস্তভ বাগচী জানান, ‘আমার সাধারণ কর্মী সমর্থকদের আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়।’

আরও পড়ুন:- ‘বিচার’ চেয়ে নতুন করে তদন্তের আবেদন, পুলিশ ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বরুণ বিশ্বাসের পরিবারের 

তিনি আরও যোগ করেন, ‘ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস মহাশয়, তিনি যেখানে আছেন আমার সেখানে মঞ্চ শেয়ার করা বা প্রোগ্রাম শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয়েছে, আমার বিবেকের ডাক, আমার অন্তরাত্মার ডাকে আমার মনে হয়েছে যে, উচিত নয় থাকাটা।’

গত সপ্তাহে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন উত্তম দাস। কাউন্সিলর পদ ছাড়েন। দল থেকেও ইস্তফা দেন এই তৃণমূল নেতা। এই প্রেক্ষাপটে রবিবার উত্তম দাসের বাড়িতে যান প্রাক্তন দলীয় সতীর্থ, বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং। এই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ হিসাবে বর্ণনা করেন উত্তম দাস। 

ব্যারাকপুরের প্রাক্তন পুর-চেয়ারম্যান ও পদত্যাগী তৃণমূল নেতাকে বলেন, ‘অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আমি তো চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়েছি, দল ছেড়ে দিয়েছি, কাউন্সিলরশিপ ছেড়ে দিয়েছি, তাই এল জিজ্ঞাসা করল, কী করছ-না করছ, এই আর কী। আর কিছু না। এটা সৌজন্য, দীর্ঘদিনের পরিচয়।’

অবশ্য তাতে জল্পনা কমছে না। ঘাসফুল ছেড়ে এবার কি তাহলে পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন উত্তম দাস? তাঁর বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না জিজ্ঞেস করা হলে উত্তম জানান সেই নিয়ে বর্তমানে কোনও আলোচনাই করা হয়নি। তবে গোটা বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অর্জুন সিং

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.