Voice of Eastern India

Baruipur News: ‘যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে’, বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা : RG করের পর আবারও ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বেরোয় ক্লাস সিক্সের নাবালিকা। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপরেই মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনার জেরে, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা ও রেল স্টেশন জুড়ে চলে অবরোধ। দীর্ঘক্ষণ ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুর থেকেই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার করা হয়। গ্রেফতার আরও ২ অভিযুক্ত প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার। ৬ সদস্যের SIT গঠন করে বারুইপুরকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। বারুইপুর সহ নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। আরও ৩ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন ‘প্রমাণ মিলেছে’ ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে, চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ”মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। নির্যাতিতার পরিবার যা যা চেয়েছেন সব দেব।”

শুধু ধর্ষণ খুনের ঘটনা নয়, এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম নিয়েছে, এবং এর সঙ্গে যারা জড়িত সবার কড়া শাস্তি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধ ও অশান্তি, এই তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, ”আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথম মামলার বিচার দেবই। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছেন সব দেব। আমি ফোনে কথা বলছি। এবং আমি খুব খুশি যে উনারা আমার উপর আশ্বাস রেখেছেন। আর বাকি ৩টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন। এই ৩ কাণ্ড যারা করেছে তাদেরকেও ভুগতে হবে। এমন শাস্তি দেব বুঝতে পারবে।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.