ABP Ananda LIVE : টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী। হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব। STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন…
Bardhaman Terrorist Arrest: ব্যান হওয়া ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমেই চলত তথ্য আদান-প্রদান। ব্যবহার হত এলিমেন্ট X এর মতো এনক্রিপটেড চ্যাটিং অ্যাপ। তদন্তে নেমে জানতে পারল বেঙ্গল STF
নিষিদ্ধ ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কে চলত তথ্য আদান-প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর। ব্যবহার করা হত এলিমেন্ট X-এর মতো এনক্রিপটেড চ্যাটিং অ্যাপ। নজরদারি এড়াতেই এনক্রিপটেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কে যোগাযোগ। ২০২৩-এ জাতীয় নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ মেসেজিং অ্যাপ ব্যান করে কেন্দ্র। সেই তালিকায় ছিল এলিমেন্ট X. এই অ্যাপ ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি থাকে। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সদস্যরা অ্যাপে 333 ইউজার আইডি ব্যবহার করত। এই 333 শাহজাদ এর টিকটক ইউজার নেম থেকে নেওয়া, দাবি STF-এর।
