ABP Ananda LIVE : শেক্সপিয়র সরণির হোটেলে হানা পুলিশের। মাদক মামলার তদন্তে হোটেলে তল্লাশি। শেক্সপিয়র সরণি থানা এলাকার হোটেলে অভিযান। মাদক মামলায় তল্লাশি অভিযান কলকাতা পুলিশ ও STF-এর।
আরও খবর,
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর এই সময় নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯। এ বছর তা বেড়ে হয়েছে ৬০৫। প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে উদ্বেগজনক ছবি নদিয়ার তেহট্ট-১ ব্লকে। জেলা স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, সেখানে অন্তত ১৪১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া রানাঘাট-২ ব্লকে ৫৬ এবং চাকদা পুর এলাকায় ৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ভিড বাড়ছে হাসপাতালগুলিতে। মিনু ভৌমিক। বয়স ৪৪ বছর। বাড়ি রানাঘাট-২ ব্লকের আইসমালি গ্রামে। পাঁচ দিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হন রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি হন।
আতঙ্কের এই পরিবেশের মধ্যেই আশা জাগাচ্ছে ‘কিউ ডেঙ্গা’। মশাবাহিত এই রোগকে কাবু করতে সামনের বছর বাজারে আসতে পারে ডেঙ্গির টিকা। তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট দেখে দেওয়া হবে সবুজ সঙ্কেত, জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের DG রাজীব বহেল বলছেন, ‘ইতিমধ্যে দ্বিতীয় দফার ট্রায়াল হয়ে গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে অর্ধেক রিপোর্ট এসেছে। দেখা গেছে অনেকটাই ভালো কাজ করছে। তবে তৃতীয় দফার ট্রায়াল সবে শুরু হয়েছে। পুরোপুরি ট্রায়াল শেষ হতে এখনো সময় লাগবে। শেষ পর্যায়ে ট্রায়াল রিপোর্ট ভালো থাকলে।আগামী বছর বাজারে এসে যাবে ডেঙ্গির টিকা।’
