ABP Ananda LIVE : খোঁজ মিলল বীরভূমের পাথর সম্রাট মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তির। এবার টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও সাড়ে ৪২ কোটি টাকা ফ্রিজ, দাবি পুলিশের। পাথর ব্যবসায়ীর ফ্রিজ হওয়া টাকার পরিমাণ বেড়ে পৌঁছল মোট ১৩৫ কোটি ৫০ লক্ষে। গতকাল পর্যন্ত টুলু মণ্ডলের অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছিল। টাকা-সোনা মিলিয়ে মহম্মদ নাজিবুদ্দিনের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬ কোটি টাকা। এদিকে, টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ।
টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত, সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত
নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত। সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত। পাথর সম্রাট টুলুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪২ কোটি টাকা ফ্রিজ। নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। সোনা ও টাকা, সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত টাকার অঙ্ক ১৮৬ কোটি টাকা। এছাড়াও ৩০০ বিঘা জমিতে টুলুর ২১টি সম্পত্তির হদিশ। ৭টা বাড়ি, ১টি ফার্ম হাউস, ১টি পার্কিং লট, ২টি পেট্রোল পাম্পের হদিশও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি অডি, BMW, ট্রাক, ক্র্যাশার-সহ বাজেয়াপ্ত হয় ২৪২টি গাড়ি।
