Voice of Eastern India

Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা


সুনীত হালদার, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে পুলিশ (West Bengal Police) -এর ঝটিকা অভিযান। আর সেই অভিযানে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। পুলিশ (West Bengal Police) সূত্রে জানা গিয়েছে, আলাউদ্দিন তরফদার নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ (West Bengal Police)।           

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আধিকারিকদের কাছে খবর আগে থেকেই ছিল। আর সেই খবরের সূত্র ধরেই এদিন অভিযান চালায় পুলিশ (West Bengal Police)। আর এই অভিযানে বেশ বড় সাফল্যও পেল তারা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তৃণমূল নেতা ক্যানিং থানা এলাকার উত্তর অঙ্গাদবেড়িয়ার তৃণমূলের বুথ সভাপতি। ধৃত আলাউদ্দিন তরফদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও তাজা বোমা।                     

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

পুলিশ (West Bengal Police) সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তির উপর নজর রাখছিল পুলিশ (West Bengal Police)। সোমবার ভোরের দিকে নিশ্চিত খবর পেয়ে পুলিশ (West Bengal Police) -এর একটি দল অতর্কিতে অভিযান চালায়। তারপর শুরু হয় আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি। এরপরই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের। আলাউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, একটি দেশি ছোট পাইপগান, চার রাউন্ড তাজা কার্তুজ ও একটি তাজা শক্তিশালী বোমা।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ক্যানিং থানার পুলিশ (West Bengal Police) সূত্রে খবর ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। তবে এই অস্ত্র বা বোমা কী কারণে মজুত করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ (West Bengal Police)। এ ছাড়াও এর পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ (West Bengal Police)।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.