CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ি: শিলিগুড়িতে গিয়ে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া নিয়ে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। এখানেই শেষ নয়, সেই সঙ্গে এবার রাজ্যবাসীর জন্যও এবার তিনি চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুন, ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘শুধু কাজ দিয়ে ভরিয়ে দেব। রায়গঞ্জে এইমস হলে, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল হবে। বালুরঘাটে মেডিক্যাল কলেজ হবে। কালিম্পঙে মেডিক্যাল কলেজ হবে। আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ হবে। আর শিলিগুড়িও বাদ যাবে না। জায়গা দেখছি। IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে। শিলিগুড়ি সবসময় আমাদের ভদ্রাসন। আরও পর্যটন, আরও উন্নয়ন, দিতে হবে।’
মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আজকে ভারতবর্ষ, তৃতীয় অর্থনৈতিক দেশ শুধু নয়, আজকে অস্ত্র আমরা বাইরে কিনতে যাই না। আমাদের ব্রক্ষোস (মিসাইল) বিদেশ থেকে লোকেরা আসছে।এই জায়গায় নিয়ে গিয়েছে।..আর পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার, আপনাদের জন্য, যা যা কথা দিয়েছে সংকল্পপত্রে সব পূরণ করবে। ভরসা রাখুন, চাকরি হবে, শিল্প হবে। কর্ম সংস্থান হবে। পরিযায়ী শ্রমিক ফিরে আসবে। মা দিদি বোনেরা যারা যোগ্য, অন্নপূর্ণা পাবেন। প্রধানমন্ত্রী জন-ঔষধী পাবেন। আয়ুষ্মান ভারত চালু হয়ে গিয়েছে। বিকশিত ভারত, শ্রীরামজির কাজ, শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী সূর্যঘর শুরু হয়েছে। ১১ হাজার পুলিশের হাতে, অ্য়াপোয়েনমেন্ট তুলে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে, মেধা অনুযায়ী, পরীক্ষা দিয়ে, আরও ১ লক্ষ যুবক যুবতীকে, চাকরি দেবে, ভারতীয় জনতা পার্টির সরকার। আর যুব ভাইরা অপেক্ষা করুন, আপনাদের ভরসা স্কিম, সেটাও চালু করে দেবো আমরা। গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটদের জন্য।’
Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
