ABP Ananda LIVE: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে মঞ্চে হামলার অভিযোগ সিপিএমের। পুলিশকে সামনে রেখে হামলা চালিয়েছে বিজেপি, সরব সিপিএম কর্মীরা। বিজেপির কেউ জড়িত নয়, দাবি বিজেপি বিধায়কের
আরও খবর
এবার রাজারহাটে পঞ্চায়েতেও গেরুয়া আবির উড়ল। রাজারহাট পঞ্চায়েত সমিতির(Rajarhat Panchayat Samiti) দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির(BJP) পক্ষ থেকে রুমা মন্ডল। রাজ্য পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ে একাধিক পঞ্চায়েতে কোনওরকম কাজকর্ম হচ্ছিল না ও কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির পথ থেকে পদত্যাগ করেন প্রবীর কর। তারপর থেকেই পঞ্চায়েত গুলির অচলাবস্থা চলছিল। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল প্রতিনিয়ত। সেই কারণে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত সমিতির নতুন করে সভাপতি নির্বাচিত করার ও পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন রুমা মন্ডল।
এদিন উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীযূষ কানোড়িয়া। পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা হওয়ার পরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিজেপি বিধায়কের দাবি মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আর মানুষের পরিষেবা বঞ্চিত হবে না সব রকম পরিষেবা পাবে।
