Voice of Eastern India

Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?


কলকাতা: জামিনের আবেদন করেছিলেন, তবে তা মঞ্জুর হয়নি। তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেফতার। রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার প্রাক্তন মেয়র পারিষদ। প্রাথমিক নিয়োগে দুর্নীতি, দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। প্রোমোটারের উপরে হামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে বাগুইআটি থানায়। আজ রাতে তাঁকে থানাতেই রাখা হবে। আগামীকাল তাঁকে পেশ করা হবে আদালতে।

গ্রেফতারির পরে, দেবরাজকে নিয়ে কী কী পদক্ষেপ?

সূত্রের খবর, আগামীকাল বারাসাত আদালতে দেবরাজকে পেশ করে, তাঁকে পুলিশি হেফাজতে চাইবে পুলিশ। ৫ বছরে কীভাবে হিসাব-বহির্ভূতভাবে বেড়ে গিয়েছে সম্পত্তি, কেন এক হিসেবে গড়মিল.. এই সমস্ত বিষয় দেবরাজকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে পুলিশ। জোর-জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং ‘ডি সি গ্লোবাল’ নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে।

গুরুতর অভিযোগ অদিতি মুন্সীর নামেও!

দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য় দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী। এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। সওয়াল-জবাব পর্বে রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় ১ কোটি টাকা।  আর গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের! এটা কীভাবে সম্ভব? 

২০১৫ সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ। কিন্তু, তার ৬ মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে আসে।
এবার রাজ্য় পুলিশের STF-এর হাতে গ্রেফতার হলেন সেই দেবরাজ চক্রবর্তী।

আরও পড়ুন: Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.