ABP Ananda LIVE : ধৃত দেবরাজ চক্রবর্তীর পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল বারাসাত আদালত। তোলাবাজি, বেহিসাবী সম্পত্তি-সহ একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ভিত্তিতেই গ্রেফতার। জানা গিয়েছে, এবার আরও ৬ দিন বাড়ানো হল দেবরাজের হেফাজতের মেয়াদ। এই সময়কালেই তাঁর ব্যাঙ্কের লকার থেকে ৫০০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও প্রায় সাড়ে ৮ কোটি টাকা সম্পত্তি হস্তান্তরেরও নথি পেয়েছে পুলিশ।
আরও পড়ুন
বিধানসভা নির্বাচনের পর রীতিমতো কোনঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর একের পর এক নেতা, বিধায়ক ও সাংসদরা তাঁর হাত ছেড়েছেন। বিরোধী দলনেতা নির্বাচনের সময় সই জালিয়াতি কাণ্ডে তৃণমূল ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ মমতার (কালীঘাট তৃণমূল) সঙ্গে, অন্য পক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (বিদ্রোহী ব্লক) দিকে। কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষরাও ‘বিট্রে’ করে। ফিরহাদ থেকে মদন সবাই এখন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সদস্য। এদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র শিবির বদল করতেই জল মাপছেন উত্তর ২৪ পরগনার নেতারাও। কেউ বলছেন মদন মিত্রর সঙ্গে আছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আছেন। কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিচ্ছেন ক্ষোভ। সব মিলিয়ে ২১ জুলাইয়ের আগে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়।
