ABP Ananda LIVE : ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন। বাণিজ্যিকভাবে কিউ ডেঙ্গা ব্যবহারের অনুমোদন DCGI-এর। জাপানের তাকেদা বায়ো ফার্মাসিউটিক্যালসের তৈরি । ৪ থেকে ৬০ বছর বয়সীদের দেওয়া যাবে।
আরও খবর
ইডি তলব করেছিল আজ। হাজিরাও দিয়েছিলেন মদন মিত্রর ছেলে। অবশেষে প্রায় ৯ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন তিনি। এরপর ডাক পড়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্র ও তাঁর বড় ছেলে স্বরূপ মিত্ররও। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্রকে ডেকেছিল ইডি। আর সেই কারণেই আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন তিনি। আর সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে বেরলেন তিনি। আজ এবং আগামিকাল এই একই দুর্নীতি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকে। তবে শুধুমাত্র মদনের স্ত্রী ও ছোট ছেলে নয়, ইতিমধ্যেই ব্যাঙ্কের নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে মদনের বড় ছেলে স্বরূপ মিত্রকেও।
