Voice of Eastern India

Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!


ABP Ananda LIVE: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তোলপাড়। বিধানসভা ভোটের আগে SIR নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তখনই  নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আপনাদের যদি কোনও কাগজপত্রের দরকার হয়, তাহলে আমরা সরকারের পক্ষ থেকেও MAY I HELP YOU বুথ তৈরি করে দিচ্ছি। সেখানে যাবেন, সাহায্য নেবেন।” সকলকে সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রকাশ্য় সভা থেকে সেই সময় বলেছিলেন, “MAY I HELP YOU’ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না। ওখান থেকে পেয়ে যাবেন।” এবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করা তদন্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছে, এতে কি বড়সড় কিছু উঠে আসবে?

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.