Voice of Eastern India

Hamim Mondal Case: ‘আমাদের বাংলাদেশ থেকে মদত করে’, বাড়িতে আর কী কী ‘গোপন কথা’ বলেছিল এই ‘বোরখাওয়ালি’?


কলকাতা: বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের পাকিস্তান-যোগ নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে সরাসরি যোগ। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য। পাকিস্তানে বসে থাকা হ্য়ান্ডলারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা।  শুধু সে একা নয়, তার বান্ধবী অর্পিতা সরকারও যে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের সদস্য, তা নিয়েও নিশ্চিত তদন্তকারীরা। 

দীর্ঘদিন ধরেই ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে এই ধরনের যোগাযোগ রাখছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, নাশকতার একটা পরিকল্পনাও চলছিল। পশ্চিমবঙ্গ ও কেন্দ্রের কিছু নেতাকেও টার্গেট করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। তবে সবটাই করা হত গোপনীয়তা বজায় রেখে। এরজন্য একাধিক পন্থা নিয়েছিল জঙ্গিরা।

STF সূত্রে দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তাতে দুটি নম্বর রয়েছে। দেখা যাচ্ছে, হামিমের ফোন থেকে পাকিস্তানের কান্ট্রি কোড অর্থাৎ +92 দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি ফোন নম্বরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উঠে আসছে উজের, আবিদ, হামিদের মতো একাধিক নাম। তদন্তকারীদের দাবি, আবিদ ও হামিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা ISI-এর। তদন্তকারীরা বলছেন, সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিংয়া, মেক্সিকো-সহ একাধিক দেশের রেজিস্টার্ড ফোন নম্বর থেকেও যোগাযোগ করা হয়েছে হামিম মণ্ডলের সঙ্গে।    

ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখে আবার শোনা গেছে, অর্পিতার এক বন্ধুর  প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলত বলে তাঁদের দাবি। তিনি বলেন, ‘কোনও লোক মদত করে না আমাদের। আমাদের বাংলাদেশ থেকে মদত করে। আমার একটা বনধু আছে এখানে পূর্ণ মদত করে। তুমি যদি কখনও চাও মদত, ও করতে পারে। এইভাবে ওই ছেলেটার সঙ্গে জড়িয়ে গেছিল নাকি ও। ওই বোরখাওয়ালি কলেজে তো পড়ত মালদা থেকে আসত। এই সেদিন থানাতে গিয়ে। ওই মেয়েটা অবশ্যই যুক্ত আছে।’ 

এদিকে ধৃত অর্পিতা সরকারের বাবা বলেন, ‘উগ্রপন্থী একটা সংগঠনের সঙ্গে যে মেয়ে জড়িয়ে যাবে, পাকিস্তানের নাম উঠে আসছে… এগুলো কোনওদিন আঁচ করতে পারিনি। আমার মেয়ে এসব করেছে বিশ্বাসই করতে পারি না এগুলোতে যাবে।’ 

STF-এর দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলই হানিট্র্যাপের জন্য অর্পিতা সরকারকে ব্যবহার করছিল। কিনতু, শেষ অবধি অর্পিতার ওপর নজরদারি করতে করতেই গোয়েন্দারা পৌঁছোন হামিম অবধি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.