হুগলি : হুগলির মগরা বৃষ্টির কারণে ধসে পড়ল মাটির ঘরে দেওয়াল। গভীর রাতে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ় ও তাঁর মেয়ের। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন : এখনও অধরা! কোথায় গিয়ে ‘গা-ঢাকা’ দিলেন টুলু মণ্ডল?
আরও পড়ুন : শ্রমিক থেকে ‘পাথর সম্রাট’, টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
আরও খবর : বীরভূমে টুলু মণ্ডলের ‘সাম্রাজ্য’
টুলুর ‘সাম্রাজ্যে’ পুলিশি অভিযান
মিনারের বাড়িতে তল্লাশি। উদ্ধার কোটি-কোটি টাকা। তারপরই পুলিশের স্ক্যানারে ফের টুলু মণ্ডল। এবার সিউড়িতে তাঁর বাড়িতে অভিযান চালাল পুলিশ। সেখানে বৃহস্পতিবার সারারাত তল্লাশি চালায় পুলিশ। টানা ১০ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার হয়েছে সোনা-রুপো-টাকা। তবে খোঁজ মেলেনি টুলু মণ্ডলের। একেবারে বেপাত্তা তিনি ।
সিল বাড়ি, গ্রেফতার মিনার
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টাকা গুনেছে পুলিশ। তারপর সাতসকালে কড়া নিরাপত্তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সেই কোটি কোটি টাকা। নিয়ে যাওয়া হয়েছে মহম্মদবাজার থানায়। এরপরেই প্রথমে বাড়ি সিল। তারপর গ্রেফতার করা হল মিনার মণ্ডলকে। যদিও তাঁর স্ত্রীয়ের দাবি, বাড়িতে যে এত কোটি-কোটি টাকা রয়েছে, তা তাঁরা জানতেনই না। সংশ্লিষ্ট আলমারি যেখান থেকে টাকা-সোনা উদ্ধার হয়েছে, তাতে হাত দেওয়া বারণ ছিল।
