Voice of Eastern India

Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের


সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় জগাছায় শিশু মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুমুল উত্তেজনা। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালাল মৃতের আত্মীয় পরিজনরা।শুক্রবার, মুন্সিডাঙ্গার SR হেলথ কেয়ার নামে ওই নার্সিংহোমে একটি পুত্র সন্তানের জন্ম দেন ডোমজুড়ের বাসিন্দা জাহিমা খাতুন। গতকাল, সদ্যোজাতকে নিয়ে বাড়িও ফিরে যান তিনি। রাতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ফের শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। আজ ভোরে মৃত্যু হয় তার। এরপরেই ঘটনা মোড় নেয়। 

আরও পড়ুন, কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

গত ৭ই আগস্ট ওই নার্সিংহোমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় ডোমজুড়ের ডাসির এক বাসিন্দা জাহিমা খাতুন। এরপর ৯ ই আগস্ট তিনি শিশুসহ বাড়ি ফিরে যান। গতকাল রাতে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ার কারণে বাড়ির লোক তাকে ফের ওই নার্সিংহোমে নিয়ে আসেন। শিশুটিকে ভর্তির পর চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। আজ ভোরে সে মারা যায়।শিশুটির পরিবারের লোকের অভিযোগ, ভোরবেলায় ওই নার্সিংহোমে কোন চিকিৎসক ছিল না। শুধুমাত্র একজন নার্স ছিল। একজন প্যারামেডিকেল স্টাফকে দিয়ে শিশুটির চিকিৎসা করানো হয়। এর ফলে তার মৃত্যু হয় বলে অভিযোগ তাঁদের। 

এই ঘটনার খবর চাউর হতেই উত্তেজিত জনতা নার্সিংহোমে ভাঙচুর শুরু করে দেয়। কাঁচের জানলা, টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় জিনিসপত্র ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগাছা থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। নার্সিংহোমের এক চিকিৎসক জানান, শিশুটি অসুস্থ ছিল। গলায় খাবার আটকে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.