Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
“যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দল ঢুকলে কোনও অসুবিধা নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে”, এবিপি আনন্দের অনুষ্ঠানে বললেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র।
এদিকে, সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। এবিভিপির বিরুদ্ধে অভিযোগ। নিন্দায় সরব অধ্যাপকরা। এক অধ্যাপক বলেন, “এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক। এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এমব্লেমটি তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। এরকম একটা এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে মাড়িয়ে তাকে ভেঙে ফেলা হল, এরপর এটা অন্যদের দিকে কার্যত ছুড়ে দেওয়া হল। সবচেয়ে দুঃখের জায়গা হল, এই এমব্লেমটির একটি তাৎপর্য আছে। যেমন এটি জ্ঞানের শিখা, এখানে রয়েছে পদ্ম…এই এমব্লেমের সঙ্গে একটি ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে, যে পদ্মফুল আমাদের দেশের জাতীয় ফুল, তাকে পদদলিত করছে কারা? ABVP নামের একটি ছাত্র সংগঠন।”
